রেস্টুরেন্টে পাঞ্জাবীদের Bhangra নাচের আয়োজন

in Incredible India • 4 hours ago

নমস্কার বন্ধুরা,

আজকে চলে এসেছি আপনাদের সাথে আমার গত পোস্টের শেষ পর্ব টুকু শেয়ার করার জন্য। গত পোস্টে তো আপনাদের জানিয়েছি কিভাবে আমরা বান্ধবীরা অনেকদিন বাদে সময় বের করে সকলে মিলে কিছুটা সময় একসঙ্গে কাটানোর জন্য একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। সেখানে স্টার্টারে যা যা অর্ডার করেছিলাম সেগুলো ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি। এবার আসি মেইন কোর্সে আমরা কি কি নিয়েছিলাম। আমরা চারজনেই masala kulcha নিয়েছিলাম আর তার সাথে খাওয়ার জন্য দুইজন চিকেনের একটা আইটেম নিয়েছিল আর আমি আর আমার এক বান্ধবী মাশরুমের একটা আইটেম নিয়েছিলাম যেহেতু আমরা শনিবারে মাংস খেতে চাইছিলাম না। অর্ডার দেওয়ার পর বেশ কিছুটা সময় ওরা নিয়েছিল খাবার ডেলিভার করতে। তাই সেই সময়টা আমরা বিভিন্ন গল্প করছিলাম এবং সংসার জীবন কেমন কাটছে সেই নিয়ে আলোচনা করছিলাম।

1000527963.jpg

কিছু সময় বাদে ওরা খাবার দিয়ে গিয়েছিল। এই রেস্টুরেন্টে প্রায়ই আসা হয়। তবে লক্ষ্য করেছি বিশেষ দিনগুলোতে এখানকার খাবারের গুণগত মান অনেক কমে যায়। সেই দিন যেহেতু দুর্গাপুজোর সপ্তমী ছিল আর ওদের চাপও ছিল অনেক তাই খাবারের কোয়ালিটি অন্য সময়ের মতো ছিল না। মাসালা কুলচা এর আগেও খেয়েছি তবে সেই দিনের মতো এত খারাপ ছিল না। মনে হচ্ছিল যেন আলুর পরোটা খাচ্ছি। খুবই বাজে অভিজ্ঞতা ছিল। যাইহোক, আমাদের প্রধান উদ্দেশ্য যেহেতু চারজনের একসঙ্গে দেখা করা ছিল তাই খাবারের গুণগত মান খারাপ হওয়া সত্ত্বেও সেটাকে আমরা ignore করেছিলাম। সবশেষে আমরা আইসক্রিম অর্ডার করেছিলাম। তবে সেটার ছবি তোলা হয়নি। ছবি তোলার আগেই সবাই খেয়ে ফেলেছে। সেখানকার খাওয়া দাওয়া শেষ করে বিল মিটিয়ে আমরা কয়েকটা ফটো তুলে বেরিয়ে এসেছিলাম।

1000527986.jpg

বাইরে বেরোতেই আমরা একটা চমক পেলাম। দেখলাম পাঞ্জাবি দের Bhangra Dance হচ্ছে, যেটা ছিল Mother's Hut এর তরফ থেকে দুর্গাপুজোর চমক। দেখতে এত ভালো লাগছিল যে আমরা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে নাচ দেখছিলাম এবং একটা ভিডিও ক্যাপচার করেছিলাম। এরপর দেখলাম বাইরে যেখানে একটি আর্টিস্টিক দুর্গা ঠাকুর তৈরি করা হয়েছে যেটি অনেকটা মায়ের মতো তার সামনে দাঁড়িয়ে সকলে ফটো তুলছে। তাই আমরাও সেখানে চলে গিয়েছিলাম এবং বেশ কিছু ফটো তুলেছিলাম। আমাদের মধ্যে একজনের শরীরটা একটু খারাপ করছিল তাই আমরা যতটা আনন্দ করবো ভেবেছিলাম ততটা সম্ভব হয়নি। তবে দিনটা যাতে নষ্ট না হয় সেই জন্য ও যে শরীর খারাপ নিয়েও এসেছিল সেটাই আমাদের কাছে অনেক বড়ো ব্যাপার ছিল, তাই অল্প কিছুক্ষণ সময় কাটিয়ে আমাদের ফেরার প্রস্তুতি নিতে হচ্ছিল।

1000527988.jpg

রেস্টুরেন্টের সামনে থেকেই আমরা একটা গাড়ি ভাড়া করেছিলাম। আসার পথে আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে যায় এবং যে অসুস্থ বোধ করছিল সে বাদে বাকি দুইজন আমাদের বাড়িতে আসবে বলে ঠিক করে। এটা ছিল আমার কাছে দ্বিতীয় চমক, কারণ আমার বিয়ের পর এটাই ছিল আমার শ্বশুরবাড়িতে ওদের প্রথম আসা। তাও কোনরকম প্ল্যানিং ছাড়াই। গাড়িতে বসে বসেই আমাদের এটা ঠিক হয়েছিল। অন্য সময় তো সকলের একই দিনে সময় বের করা খুব কঠিন হয়ে দাঁড়ায় তাই ওরা যখন এই প্রস্তাব দিল আমি তো শুনেই রাজি হয়ে গিয়েছিলাম। তারপর প্রতীক্ষাকে মানে যে অসুস্থ ছিল তাকে তার বাড়ির সামনে নামিয়ে আমাদের বাড়ি চলে এলাম। আসার পথে দোকান থেকে মিষ্টি, দই, আইসক্রিম ও একটা কোলড্রিংস নিয়ে নিয়েছিলাম। গাড়িটা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল তাই সেই কাকুকেও একটা আইসক্রিম দিয়েছিলাম। ওরা যেহেতু প্রথমবার আমার শ্বশুর বাড়িতে আসছে তাই ওরাও আমাদের বাড়ির জন্য মিষ্টি কিনেছিল।

1000527989.jpg

আমার বর যেহেতু ওদেরও কমন ফ্রেন্ড তাই চারজন মিলে বেশ কিছুক্ষণ সময় গল্পগুজব করেই কাটালাম। তারপর একটু খাওয়া দাওয়া হল। সন্ধ্যার একটু আগে অঙ্কিতা চলে গেল আর সোনিয়ার বাড়ি যেহেতু একটু দূরে, তাই ওকে আমি আর আমার বর দিয়ে এসেছিলাম। এইভাবে একটা সুন্দর দিন আমরা কাটিয়েছিলাম। আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Sort:  

Ese detalle del masala kulcha que parecía paratha de papa me dio risa y pena a la vez, qué bajón cuando un lugar que ya conocés falla justo en plena Saptami. ¿El Bhangra de Mother's Hut era parte de algún evento especial del restaurante o lo armaron solo por Durga Puja?

Loading...