বিভিন্ন রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি
নমস্কার বন্ধুরা,
আজকে চলে এসেছি আপনাদের সাথে একটি মজাদার রেসিপি শেয়ার করার জন্য। বিয়ের আগেও যেমন রান্না করার সময় পেতাম না ঠিক তেমনই বিয়ের পরেও আমি রান্না করার খুব একটা সময় পাই না। ওই বাড়িতে আমার বৌদিই সমস্তটা সামলে নিত, আর এই বাড়িতে শাশুড়ি মা সবটা একা হাতে সামলে নেয়। এই দিক থেকে আমি নিজেকে ভীষণই blessed মনে করি। প্রতিদিন রান্না করার সময় না পেলেও যখনই আমি একটু সময় পাই মাকে সাহায্য করে দিই।
গতকাল দুপুরে বাড়িতেই ছিলাম। তাই মনে হল নিজে কিছু একটা রান্না করি। সেইমতো রান্নাঘরে যেতেই দেখলাম যে রান্নাটা করতে চাইছি সেই রান্নাটা করার মত সমস্ত উপকরণই বাড়িতে মজুদ আছে। তাই চটপট লেগে পড়লাম রান্না করার কাজে। চলুন তাহলে দেরি না করে আপনাদের সাথে শেয়ার করি আমি যে চচ্চড়িটা রান্না করেছিলাম তার রেসিপি......
|
|---|
| নং | সামগ্রী | পরিমাণ |
|---|---|---|
| ১ | আলু | একটা বড় মাপের |
| ২ | নুন | পরিমাণ মতো |
| ৩ | হলুদ | পরিমাণ মতো |
| ৪ | পাঁচফোড়ন | সামান্য |
| ৫ | বেগুন | ১ টা |
| ৬ | কাঁচা লঙ্কা | চারটে |
| ৭ | পেঁপে | অর্ধেক |
| ৮ | কাঁচা কলা | তিনটে |
| ৯ | কাঁঠালের আঁটি | পরিমাণ মতো |
| ১০ | ফুলকপির ডাঁটা | পরিমাণ মতো |
| ১১ | ডালের বড়ি | ৬-৭টা |
| ১২ | রাঁধুনি | সামান্য |
| ১৩ | সর্ষের তেল | ৭৫ মিলিলি |
| ১৪ | গোটা সর্ষে | এক চামচ |
| ১৫ | শুকনো লঙ্কা | ২-৩টে |
|
|---|
ধাপ ১ :
প্রথমেই সমস্ত সবজিগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছিলাম।
ধাপ ২:
এরপর ওভেনে কড়াই চাপিয়ে কড়াই গরম হয়ে এলে তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে তার মধ্যে ডালের বড়ি গুলো দিয়ে দেব এবং ভেজে নেব।
ধাপ ৩ :
এরপর ওই তেলের মধ্যেই সামান্য পাঁচফোড়ন, রাঁধুনি ও শুকনো লঙ্কা দিয়ে দেব।
ধাপ ৪ :
এরপরে ওর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে একটা বাসন দিয়ে ঢেকে রাখবো।
ধাপ ৫ :
যতক্ষণ সবজিগুলো একটু সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি কিছুটা গোটা সরষে ও কাঁচা লঙ্কা বেঁটে নেব।
ধাপ ৬ :
এরপর ঢাকনা তুলে, তার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব এবং নাড়াচাড়া করে নেব।
ধাপ ৭ :
এরপর ভেজে রাখা বড়ি গুলো ওর মধ্যে দিয়ে দেবো। তারপর সামান্য জল দিয়ে আবার ঢেকে রাখবো।
ধাপ ৮ :
কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে তার মধ্যে সরষে-লঙ্কা বাঁটা দিয়ে দেবো। তারপর কিছুক্ষণ রান্না করে নেব।
ধাপ ৯ :
এরপর তার মধ্যে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার মতো জল দিয়ে দেব এবং জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত জ্বাল দেবো।
ধাপ ১০ :
জলটা শুকিয়ে একটু মাখো মাখো হয়ে এলে বুঝতে হবে আমাদের রান্না হয়ে গেছে।।
আমার তো এই রান্নাটা খুব ভালো লাগে। আমার বাপের বাড়িতে এটা প্রায়ই রান্না হয়। তবে শ্বশুরবাড়িতে এই প্রথমবার আমি এটা রান্না করলাম। সকলের খুব ভালো লেগেছিল। আপনারাও চাইলে আপনাদের বাড়িতে এইরকম একটা রেসিপি ট্রাই করতে পারেন। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু মন্দ লাগে না।
আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।













0.00 SBD,
0.07 STEEM,
0.07 SP
Thank you so much.
Qué lindo ese chচ্চড়ি con kাঁচকলা, পেঁপে y hasta kাঁঠালের আঁটি, nunca probé esa combinación. Ese paso de freír primero las daler bori en aceite de mostaza antes de las verduras le da un sabor que no se logra de otra forma.
0.00 SBD,
0.07 STEEM,
0.07 SP
Thank you so much for appreciating our Bengali recipe.