শুভ মহালয়া ২০২৬
Hello,
Everyone,
শুরুতেই সবাইকে জানাচ্ছি "শুভ মহালয়া "এর শুভেচ্ছা। মহালয়া মধ্য দিয়ে মায়ের আগমনী শুভ সময় শুরু হয়ে গেছে ।মা "উমা "আবার এক বছর পরে কৈলাস ছেড়ে তার বাবার বাড়িতে আসছে।
আমরা একটি বছর অপেক্ষা করে থাকি আবার মা কখন আসবে ।দেখতে দেখতে সেই অপেক্ষার দিন শেষ হয়ে গেল কিভাবে তা বুঝতে পারলাম না । মনে হয় এই তো সেদিন মাকে অনেক আনন্দের সাথে বিদায় দিয়েছি ।
মা তার সন্তানদের কাছে আবার ফিরে আসলো । অনেক আশা-আকাঙ্ক্ষা থাকে এই দিন গুলোর জন্য। মায়ের কাছে প্রার্থনা করি মা সকল সন্তানদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক।
তবে ছোটবেলায় যতটা আনন্দের সাথে পূজোর দিনগুলো উপভোগ করতাম এখন সে রকম আনন্দ পাচ্ছি না । এখন পুজোর সময় আর আমার মামা বাড়িতে যাওয়া হয় না ,এমনকি আমার বাবার বাড়িতেও যাওয়া হয় না । তিন বছর হল বাবার বাড়িতে যাইনি।
অনেকেই বলে মেয়েদের কোন বাড়ি নেই , আমি বলবো মেয়েদের দুটো বাড়ি ।মেয়েদের আত্মার সাথে জড়িয়ে থাকে বাবার বাড়ির । ছোটবেলার ফেলে আসা সেই স্মৃতিগুলো আজও মনে পড়ে এবং আজীবন মনে থাকবে।
আজ সেই বাড়ির অতিথি আমি কিন্তু কোন এক সময় সেই বাড়ি আমার বলে দাবি করতাম। আমার পড়ার টেবিল, হারমোনিয়াম, আমার ব্যবহারের সেই আলমারি আছে কিন্তু সেখানে আমার কোন পোশাক নেই। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত।
শশুর বাড়ির অপরিচিত মানুষদের অপান করে বাকি জীবনটা কেটে যায়। শ্বশুর বাড়িতে শ্বশুড় -শ্বাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। তারা হলেন বটের ছায়া । শ্বশুর -শ্বাশুড়ি হলেন বাবা-মায়ের মতন। শ্বশুর -শাশুড়ি থাকাকালীন শ্বশুর বাড়ির যাওয়ার জন্য একটা আকর্ষণ থাকে।
এই বিশেষ দিনগুলোতে তাদের কাছে থাকার চেষ্টা করতাম।কথায় আছে,'নারীর টানে যাওয়া "।আমার শ্বশুরকে দেখার সুযোগ হয়নি। আর্মি বাবুর প্রশিক্ষণ চলাকালীন সময় বাবা মরা যান। বাবার খুব ইচ্ছে ছিলো,তার একটি ছেলে সেনাবাহিনীতে যোগ দিক।বাবার স্বপ্ন পূরণ করতে তিনি সেনাবাহিনীতে যোগ দিয়েছেন কিন্তু বাবার শেষ দিনে তিনি পাশে থাকতে পারেনি ।
শাশুড়ি মাকে পেয়েছিলাম ।প্রতি বছর আর্মি বাবু দুর্গোৎসবের দশমীর পূর্বে ছুটি নিতেন কারণ দশমীতে বাড়িতে থাকতে হবে ।ছেলেরা যেখানে থাকুক ,দশমীতে বাড়িতে থাকতে হবে ,মায়ের কঠিন আদেশ ছিল। আমরা সবাই চেষ্টা করতাম দশমীতে গ্রামের বাড়িতে থাকার এবং মায়ের আশীর্বাদ নিতাম।
শাশুড়ি মাকে হারিয়েছি তিন বছর হল তাই এখন আর শ্বশুর বাড়িতে যাবার জন্য তেমন আর মন টানে না। মায়ের ব্যবহার করা জিনিস রয়েছে কিন্তু সেই মানুষটি নেই ,তা দেখলে খুব কষ্ট লাগে ।সেজন্য আর বাড়িতে যাওয়া হয় না ।গ্রামের বাড়িতে এখন আর বেশি যাওয়া হয় না ।
আমাদের ছোট বেলায় মহালয়ার বিশেষ দিনে, ভোর পাঁচটার সময় বাবা রেডিও তে মহালয়া শুনতেন।চন্ডী পাঠের সেই মধুর ধ্বনি শুনে আমাদের ঘুম ভাঙ্গতো । চোখ মুছতে মুছতে আমরা গিয়ে রেডিওর পাশে বসতাম , সে একটা আনন্দ।
বাবা সরকারি চাকরি করতেন বিধায় আমাদের গ্রামের বাড়ির পুজো দেখার তেমন সুযোগ হয়নি । অনেক সময় বড় মামা এসে আমাদের মামা বাড়িতে নিয়ে যেতেন। মামা বাড়িতে সবার সাথে অনেক মজা করে পুজো উদযাপন করতাম। বাবা দশমীতে ছুটি পেয়ে আমাদেরকে নিয়ে যেতেন।
মহালয়ার এই দিনে অনেকে তার পিতৃপুরুষদের মঙ্গলের উদ্দেশ্যে পূজো দিয়ে থাক থাকতেন। আমাদের পিতৃ পুরুষেরা স্বর্গের সুখ লাভ করুক সেই কামনা করে। পবিত্র এই দিনে সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়।
সনাতন ধর্মের বৃহৎ ধর্মীয় উৎসব " শারদীয় দুর্গা" উৎসব মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়ে যায়। আজ শনিবার ছিল ,আর্মি বাবুর ছুটি ছিল তাই আমরাও ভেবে রেখেছি সকাল বেলা মহালয়া দেখতে মন্দিরে যাব ।
এখন মন্দিরে চন্ডী পাঠের সাথে সাথে মায়ের আগমনী গান , 'মহিষাসুর বধ 'মঞ্চনাট্যের মাধ্যমে জনপ্রিয় পৌরাণিক কাহিনী দর্শকদের সামনে ফুটিয়ে তোলা হয়।
সকাল চারটায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঠাকুর পুজো দিয়ে নিলাম এবং ঝটপট তৈরি হয়ে নিলাম। মেয়েটা ঘুমাচ্ছিল তাই ওকে আর নিলাম না ।আমি ,আর্মি বাবু এবং আমাদের প্রতিবেশী কিছু দাদা ভাই - দিদি মন্দিরে গেলাম ।
অনেকেই দেখি কাশবনে গিয়ে সুন্দর সুন্দর ছবি তুলেছে ।শরতের নীল আকাশ এবং সাদা কাশফুলে প্রকৃতি সেজে উঠেছে ।অনেকেই এই সৌন্দর্য ধরে রাখার জন্য সুন্দরভাবে সেজে ছবি তুলেছে। আমার ব্যস্ততার জন্য সেই সুযোগ পাইনি ।
মন্দিরে যাবার পথে এত সুন্দর দৃশ্য দেখে আর নিজেকে ধরে রাখতে পারেনি। আমিও কিছু কাশফুলের ছবি তুলে নিলাম । আর্মি বাবু অনেক গম্ভীর কিন্তু এই প্রকৃতির সৌন্দর্য দেখে তারও মনে ছোঁয়া লেগে গেছে ।সেও কিছু ছবি তুলে নিল ।
আমরা মন্দিরে পৌঁছানোর পূর্বে মহালয়া অনুষ্ঠান শুরু হয়েছে ।বিভিন্ন চ্যানেল থেকে সরাসরি লাইভ দেখাচ্ছে। মন্দিরের আয়োজন দেখে সত্যিই অনেক ভালো লাগলো ।ছোট বড় সবাই এসেছে লাল সাদা শাড়ি পড়ে । মনে হচ্ছে, উৎসব শুরু হয়ে গেছে ।
মা আসার অপেক্ষার দিন শেষ এবার আনন্দের পালা। মা তার সন্তানদেরকে ভালো রাখবেন সেই আশা রাখি।এবছর মা আসছেন ঘোড়ায় চড়ে এবং নৌকায় চড়ে মা আবার ফিরে যাবেন তাই একটু ভয় লাগছে ।জানিনা আমাদের জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করে আছে । বিশ্বাস আছে ,মা কখনোই তার সন্তানকে কষ্টে রাখবে না ।
দিনদিন দ্রব্য মূল্যের বৃদ্ধি ,হানাহানি, ছিনতাই , দেশে দেশে যুদ্ধ ,প্রাকৃতিক দুর্যোগ এগুলো যেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মায়ের কাছে প্রার্থনা করি ,মা এই সব কিছুর থেকে তোমার সন্তানদের রক্ষা করো ।সবাইকে ভালো রাখো ,সবার মনের মাঝে ভ্রাতৃত্ব প্রেম সৃষ্টি করো।
আমরা সকলে মিলে প্রসাদ নিলাম এবং চায়ের আড্ডায় কিছুটা সময় কাটালাম ।এরপরে বাসায় ফিরে আসি। এভাবেই কেটে গেল মহালয়ার এই বিশেষ দিনটি।
Congratulations!
Your post has been visited and supported by the Steem Dream Team through the @booming02 curation account.
We appreciate the effort and value you bring to the Steem community. Keep creating quality content, engaging with others, and contributing to the growth of our ecosystem.
Thank you, Sir.