প্রাকৃতিক দুর্যোগের কারণে বিসর্জনের ক্ষয়ক্ষতি
নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছে। আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলেরই ভালো লাগবে।
গত কালকে ছিল কালীপুজোর বিসর্জন। এ বছরে সেভাবে ঠাকুর দেখতে বের হয়নি। পুজো নিয়ে খুব একটা মাতামাতি ছিল না। আসলে সময়ের সাথে সাথে সব কিছু হারিয়ে যাচ্ছে।কিন্তু গতকালকে যেভাবে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল আপনারা হয়তো সকলেই জেনে থাকবেন। আমাদের কৃষ্ণনগরে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরের ভিতর থেকে ভীষণ ভয় লাগছিল। মনে হচ্ছিল ঝড় বৃষ্টি হয়তো থামবে না।এক থেকে দেড় ঘণ্টা পর থেমে গিয়েছিল।এখন পুজোর মৌসুম চলছে ।চারিদিকে পুজোর প্যান্ডেল পুজোর গেট সমস্ত কিছু জোর কদমে চলছে। কারণ আর দিন কয়েক পরে জগদ্ধাত্রী পুজো, কালীপুজো শেষ হতে না হতে আর এক পুজোর শুরু হয়ে যায়। এই কয়দিন খুব ভালোভাবে গেলেও কালকে বিকেলের পর থেকে শুরু হয়েছিল প্রচন্ড ঝড় বৃষ্টি। সারা বছর ছোট ছোট ছেলেরা সারা বছরের সঞ্চয় দিয়ে পুজো করে। বিরাট বড় বড় মূর্তি এছাড়াও বিভিন্ন রকমের বাজনা, প্যান্ডেল, লাইটিং সমস্ত কিছুই করে আনন্দ করবার জন্য।
কিন্তু গতকালকে এইভাবে প্রাকৃতিক দুর্যোগে সমস্ত কিছুই ভেস্তে গিয়েছিল। রাতের বেলায় বিসর্জন তাই সমস্ত প্যান্ডেল খুলে ফেলা হয়েছিল। বেশিরভাগ ঠাকুর ভিজে গিয়েছিল। আবার কিছু জায়গার ঠাকুর অনেকটা দেরি করে নিয়ে যাওয়া হয়েছিল। আপনারা সকলেই জেনে থাকবেন কৃষ্ণনগরের ঐতিহ্য সাং মানে ঠাকুর কাঁধে করে নিয়ে যাওয়া। এরকম ঐতিহ্য প্রথমে কৃষ্ণনগরেই চালু হয়। এইরকম প্রাকৃতিক দুর্যোগের কারণে বহু জায়গার ঠাকুর কাঁধে করে নিয়ে যাওয়ার জন্য বেয়ারা এসে উপস্থিত হয়নি।
তখন রাতের বেলাতে কি করবে? করার আর কোনো উপায় না থাকায় কেউ কেউ রাসের চাকার গাড়িতে কেউ অন্য কোনো ভাবে প্রতিমা টাকে নিয়ে জলে দেওয়ার জন্য ছুটে চলেছে। এ বছরে প্রত্যেকটা দিন সকলে পূজোয় আনন্দ করলেও কালকে সমস্ত কিছুই ভেস্তে দিয়েছিল। আসলে মা যেন সমস্ত রাস্তাঘাট পরিষ্কার করে তারপরে সেই পথ দিয়ে রওনা দিতে চেয়েছিল।। চারিদিকে রাস্তায় জল জমে, জল থই থই রাস্তার মধ্যেই মাকে নিয়ে কিছু কিছু মানুষ পাড়ি দিয়েছিল। যাইহোক রাতের বেলায় ঠাকুর বিসর্জন দেখতে যাওয়া হয়নি। কারণ গতকাল রাতে প্রচন্ড ঘুম পাচ্ছিল।
বর অবশ্য জোর করেছিল। কিন্তু তাও যেতে ইচ্ছে করলো না। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি তখনো বাজনা শব্দ। এমনিতেই সকালবেলায় মর্নিং ওয়াককে বেরোতে হয়। তাই বোনকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আজকে সাথে বড়ো মামা ও ছিল।ঠাকুর দেখার জন্য তখন গিয়ে দেখি এখনো প্রচুর ঠাকুর হয়েছে। সেগুলো আস্তে আস্তে যাচ্ছে ।আসলে যারা কাঁধে করে ঠাকুর গুলো নিয়ে যায়, তাদেরও ভীষণ কষ্ট হয়। কারণ সারা রাত জেগে কাঁধে করে ঠাকুর নিয়ে যাওয়া খুবই কষ্টের। তাতে পরদিন সকালবেলায় আবার রোদ উঠে গেলে আরো কষ্টের। সারারাত ঘুম নেই ।খালি পায়ে রাস্তা দিয়ে ঠাকুর টানা অসম্ভব ব্যাপার ।এগুলো যারা খুব কাছে থেকে যারা দেখে তারাই বুঝতে পারবে।
আজ এতোটুকুই থাক। আবার পরের পোস্টটিতে শেয়ার করে নেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
Thank you 🙏