জগদ্ধাত্রী পূজা উপলক্ষে সেজে উঠেছে শহর কৃষ্ণনগর
নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলেরই ভালো লাগবে।
আজকে শনিবার। প্রত্যেকদিনের মত আজকে সকালবেলাতেও চলে গিয়েছিলাম মর্নিং ওয়ার্ক করতে। কালীপুজো মিটেছে মাত্র দু দিন হল। কালীপুজো রেস্ট কাটতে না কাটতেই কৃষ্ণনগরে শুরু হয়ে গেছে জগদ্ধাত্রী পূজা প্রস্তুতি পর্ব। আপনারা হয়তো জেনে থাকবেন কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজার ভীষণ ধুম। কৃষ্ণনগর মানেই জগদ্ধাত্রী পূজা। আসলে রাজা কৃষ্ণচন্দ্রের স্বপ্নাদেশে এই পূজা পূজিত হয়। গত বছর থেকে সোশ্যাল মিডিয়ায় চন্দননগর আর কৃষ্ণনগরের মধ্যে বেশ তর্কাতর্কি চলছে জগধাত্রী পুজো নিয়ে। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া খুললেই পোস্টগুলো হয়তো চোখে পড়ে।
কিন্তু কোথাও কার পুজো নিয়ে খারাপ মন্তব্য করা একেবারেই উচিত না। সব জায়গায় কার মা সমান হয়। কোথাও ভালো পুজো হয় আবার কোথাও একটু কমা ।কৃষ্ণনগরের ঐতিহ্য হলো সাং আর চন্দননগরের ঐতিহ্য হল লাইটিং। দুটোর মধ্যে অবশ্য পার্থক্য রয়েছে। তবে আমাদের কৃষ্ণনগরে প্রথম শুরু হয় জগদ্ধাত্রী পূজা। রাজা কৃষ্ণচন্দ্রের আমলে রাজা স্বপ্নাদেশ পাওয়ার পর এই পূজা চালু করেছিলেন। তখন রাজার রাজসভায় একজন চন্দননগরের বাসিন্দা কাজ করতেন।রাজা কৃষ্ণচন্দ্রকে পুজো করতে দেখে উনিও পরবর্তীকালে রাজার অনুমতি নিয়েই চন্দননগরে জগদ্ধাত্রী পূজা চালু করেছিলেন। সেই থেকেই চন্দননগরেও জগদ্ধাত্রী পূজা প্রচলন হয়। কিন্তু এখন সেই পুজোকে ঘিরে হিংসায় পরিনত হয়েছে।
কিন্তু গত দু'বছর ধরে দুই শহরের কিছু ইউটিউবার কিংবা ফেসবুকে কনটেন্ট ক্রিকেটাররা নিজেদের মধ্যে খারাপ মন্তব্য থেকে শুরু করে সমস্ত কিছুই করছে। এগুলো ভীষণ খারাপ লাগে। যাই হোক আজকে সকাল বেলায় বেশ কয়েকটা প্যান্ডেল প্রস্তুতি চলছে, দেখে ভীষণ ভালো লাগলো। আমাদের কৃষ্ণনগরের রাজধানী বলা হয় বুড়ি মাকে। কৃষ্ণনগর চাষা পাড়াতে বুড়িমার পূজা হয় ।প্রায় ১০ থেকে ১১ কেজি সোনার সাজে সুসজ্জিত থাকে কৃষ্ণনগরের রাজরানী। এছাড়াও প্রচুর অলঙ্কার রয়েছে।রাজা কৃষ্ণচন্দ্র নিজের রাজ বাড়িতে পূজা শুরু করার পর এই বুড়িমা তলায় রাজসভায় আরো ও একজন পূজা শুরু হয়েছিল। এই ভাবেই সারা কৃষ্ণনগরে এই পূজার প্রচলন হয়।
আজকে কৃষ্ণনগরে সেই রাজরানীর চক্ষুদান পর্ব চলছে। শহর জুড়ে এখন শুধুমাত্র জগদ্ধাত্রী পূজা রমরমা চলছে ।কৃষ্ণনগরের বাসিন্দারা দেশে-বিদেশে কাজ করলেও এই পুজোর সময় ছুটে আসে শুধুমাত্র জগদ্ধাত্রী পূজা দেখবে বলে। আজকে সকাল বেলায় ঘুরে ঘুরে বেশ কয়েকটা প্যান্ডেল দেখছিলাম। তবে এখন ইনকমপ্লিট তাই বোঝা যাবে না। তাই সেভাবে কোন প্যান্ডেলের ছবি তোলা হয়নি। এ পূজা উপলক্ষে যেখানে বড়ো মাঠ রয়েছে সেখানেই বিরাট মেলা বসে। আমার দেখা সকালবেলায় বেশ কিছু জিনিস আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে সন্ধ্যা বেলায় চলছে মায়ের চক্ষুদান পর্ব। সবশেষে সকলকে জানাই শুভ জগধাত্রী পূজার অনেক শুভেচ্ছা।
আজ এইখানেই শেষ করছি। আবারো নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আগামীকাল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।