দীপাবলিতে কাটানো সন্ধ্যা

in Incredible India • 4 days ago

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলেরই ভালো লাগবে।

7491.jpg

কালীপুজো কেটে গেছে বেশ কিছুদিন হয়ে গেছে। তবে কালীপুজোর কাটানোর মুহূর্ত গুলো আপনাদের মাঝে শেয়ার করে ওঠা হয়নি। তাই ভাবলাম আজকে কিছুটা আপনাদের মাঝে শেয়ার করে নেব। কালীপুজো শুরু হওয়ার আগেই চারিদিকে যেন আলোর ঝলক দেখা যায়, প্রত্যেকটি বাড়ি আলোয় আলোকিত হয়। ছোটবেলাতে কালীপুজো আসার আগে বিভিন্ন রকম প্ল্যানিং থাকত। যেমন ১৪ শাক তোলা থেকে শুরু করে বাজি ফাটানো। সমস্ত কিছুই এরই মধ্যে একটি অন্যতম বিষয় হলো ভূত চতুর্দশীতে ১৪ পুরুষদের জল দেওয়া। এই নিয়মটা ছোটবেলা থেকেই আমরা পালন করি।

7492.jpg

গুরুজনরা বলেন পরিবারের প্রিয়জনেরা যখন আমাদের ছেড়ে চলে যায় এই ভূত চতুর্দশী দিন নাকি তাদের খাবার দিলে তারা গ্রহণ করেন। এই দিন সন্ধ্যায় পূর্বপুরুষদের জল দেওয়ার জন্য একটি প্রথা পালন করা হয়। এছাড়াও সারা বাড়িতে প্রদীপ দেওয়ার নিয়ম রয়েছে। আমার তো ভীষণ ভালো লাগে। কারণ এই দিনটিতে সারা বাড়ি আলোয় আলোকিত করতে ভীষণ ভালো লাগে।তবে আমার শ্বশুর বাড়িতে পূর্ব পুরুষদের জল দেওয়ার রীতি থাকলেও আমরা পালন করি না। কারণ আমাদের আদি বাড়ি রয়েছে সেখানে সকলেই সমস্ত নিয়ম-কানুন পালন করেন। একসাথে থাকা হয় না তাই এই নিয়ম গুলো পালন করা হয় না।এ বছরে কোন পুজো গুলো আমার একেবারে ভালো যাচ্ছে না। মনের মধ্যে প্রচুর চিন্তা টেনশন নিয়ে দিনগুলো কাটাচ্ছি।

7493.jpg

চতুর্দশীর সন্ধ্যার দিন দিদা বারবার ফোন করেছিল পূর্বপুরুষদের জল দেওয়ার জন্য। কিন্তু আমি যেতে চাইনি। এদিকে আবার ঈশা সন্ধ্যা বেলায় ফোন করছে আসো আমরা বাড়িতে প্রদীপ দেওয়ার পর একটু সেজেগুজে ছবি তুলব। তারপর ঠাকুর দেখতে বের হব। আমি বহু বার বারন করার স্বত্বেও কোন বারন শুনিনি। তাই বাধ্য ঈশার রিকোয়েস্টে আমি চলে গেছিলাম ওদের বাড়িতে। বেশ সুন্দর করে জায়গাগুলো সাজিয়েছে ।দেখে ভীষণ ভালো লাগছিল ।তখন আমিও বললাম দাঁড়াও আমি বাড়ি থেকে একটু রেডি হয়ে আসি। দুজনে মিলে রেডি হয়ে বেশ সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। ওদের বাড়িতে চারিদিকে মোমবাতি প্রদীপ দেওয়া হয়েছিল।

6116.jpg

দীপাবলি সন্ধ্যায় চারিদিকে প্রদীপ দিতে ভীষণ ভালো লাগে আমার ।আমাদের বাড়িতে অবশ্য মোমবাতি দেওয়া হয়েছিল । আসলে এইসব কাজগুলো কোন সঙ্গী না পেলে করা সম্ভব হয়ে ওঠে না। আমাদের দীপাবলিতে কাটানো সন্ধ্যার সুন্দর মুহূর্তের কিছুটা অংশ আপনাদের মাঝে শেয়ার করে নিলাম। কারণ সন্ধ্যাবেলার পর আমাদের ইচ্ছে ছিল ঠাকুর দেখতে বেরোনো। ঠাকুর দেখতে অবশ্য বেরিয়েছিলাম সেই মুহূর্ত পরের পোস্টে আপনাদের মাঝে শেয়ার করে নেব।


আজ এইখানেই শেষ করছি। আবারো নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।

Sort:  
Loading...
 4 days ago 

Thank you 🙏