কালী প্রতিমা বিসর্জনের মূহুর্ত

in Incredible India • 3 days ago

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলেরই ভালো লাগবে।

6723.jpg

গতকালকে আপনাদের মাঝে ঠাকুর দেখতে যাওয়ার খানিকটা মুহূর্ত শেয়ার করে নিয়েছিলাম ।ঘড়ির কাটায় তখন বাজে সকাল সাড়ে ছটা। তখনও ঠাকুর বিসর্জন কমপ্লিট হয়নি। যখনই বাড়ি থেকে পোস্ট অফিসের মোড়ে গিয়ে দাঁড়ায় তখন দেখি আমাদেরই পাড়ার ঠাকুর জলঙ্গি নদীর দিকে রওনা দিয়েছে। আমাদের কৃষ্ণনগরের এতিহ্যবাহী সাং রয়েছে। প্রত্যেকটি ঠাকুর প্রথমে কৃষ্ণনগর রাজবাড়িতে নিয়ে যাওয়া হয় ।তারপরে বিসর্জনের পথে রওনা দেওয়া হয়। রাজা কৃষ্ণচন্দ্র থাকাকালীনই এই প্রথা চলে আসছে। রাজবাড়ীতে নিয়ে যাওয়া মানে যেন এক অন্যরকম আনন্দে ভরে ওঠে পূজা কমিটির সদস্য বৃন্দরা। কারণ সব ক্লাব বারোয়ারী রাজবাড়ীতে প্রতিমা নিয়ে যাওয়ার সুযোগ পায় না। আমাদের পাড়াতেই বেশ কয়েকটা পুজো হয়। আমাদের পাড়ার ঠাকুরগুলি পরপর লাইন দিয়েছিল।

6726.jpg

আমার সাথে ছিল মামার মেয়ে তারও ইচ্ছে হলো ঠাকুরের পিছন পিছন যাব ।তাই দুই বোন আর মামা মিলে চলে গিয়েছিলাম ঠাকুরের পিছনে পিছনে। আসলে ঠাকুর দেখতে যাব এরকম কোন প্ল্যান ছিল না। হাঁটতে যাব বলে সেই পোশাকেই বেরিয়ে পড়েছিলাম। আমাকে দেখে পাড়ার সব ছেলেপেলে যাওয়ার জন্য রিকোয়েস্ট করল আমিও মায়ের পিছন পিছন গিয়েছিলাম পুরো নদী পর্যন্ত। আমাদের কৃষ্ণনগরে সবথেকে বড় পুজো হয় চ্যালেঞ্জ মোড়। সেখানে প্রাকৃতিক দুর্যোগের কারণে কোন বেয়ারা আসতে পারেনি ঠাকুর টানতে। তখন ওরা বাধ্য হয়ে আমাদের বারোয়ারির রাসের চাকার গাড়ি নিয়ে গিয়েছিল মায়ের বিসর্জন দেওয়ার জন্য।

6727.jpg

এইসব বিষয়গুলো ভীষণ খারাপ লাগছিল। কিছু কিছু প্রতিমা ভিজে গিয়েছিল আমরা বিসর্জন দেখতে যাওয়ার পর বেশ কয়েকটা ঠাকুর দেখছিলাম সমস্ত ঠাকুর নদীর ধারে লাইন করে দাঁড় করিয়ে রাখা ছিল। নদীর ধারে নিয়ে গিয়ে সমস্ত ঠাকুরের গয়না খুলে তারপরে আস্তে আস্তে নদীর পাড়ে তুলে, মাকে বিসর্জন দেওয়া হয়। রোদ উঠে গিয়েছিল। ঘড়ির কাঁটায় তখন বাজে আটটা, আমরা আস্তে আস্তে নদীর পাড়ের দিকে গিয়েছিলাম প্রতিমা গুলো বিসর্জন দেওয়া হচ্ছে সেগুলো দেখবার জন্য।

আমাদের পাড়ার প্রতিমা গুলো বিসর্জন দেওয়ার পর আমরা আবার আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিয়েছিলাম। বাড়ির দিকে আসার সময়ও তিনটে ঠাকুর রাস্তায় পড়ল সেগুলো দেখে নিয়েছিলাম। আমাদের হিন্দু ধর্মের পুজো বলেই শুধু হিন্দুরাই পুজো করে এমনটা নয়, সমস্ত সম্প্রদায়ের মানুষই আমাদের পুজোতে আনন্দ করে। আমাদের পাশের পাড়াতে কিছু ভিন্ন ধরনের ছেলেরা রয়েছে তারাও আমাদের এই হিন্দু ধর্মের মাকে পূজা করে। বেশ ভালোই লাগে। তারা ও আমাদের মাকে ভালোবাসে। আসলে সমাজে কিছু মানুষ অন্যদের ছোট করতে পারলেই নিজেদের মহান ভাবেন। কিন্তু এমনটা নয় মা সবার। এরপর ভাসান ভালোভাবে সম্পন্ন হওয়ার পর আবারও বাড়ির পথে রওনা দিয়েছিলাম।


আজ এইখানে শেষ করছি। আবারো নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।

Sort:  
Loading...
image.png
Curated By: lirvic
 2 days ago 

Thank you 🙏