ফাইবার ওয়াল হ্যাঙ্গিং মিউড়াল - পেন্টিং এর কাজ

in Incredible India • 6 days ago

নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন।। সকলকে জানাই শুভ বিজয়া। বড়দের সকলকে আমার প্রণাম এবং ছোটদেরকে অনেক ভালোবাসা।

1000535488.jpg

বিজয়ার পরবর্তী দিন যেন একটা নতুন বছরের সূচনা হয়। বাঙালির কাছে দুর্গাপুজো এমনই একটা রত্ন। পুজোর পর মনে হয় যেন একটা নতুন বছর শুরু হল। বিজয় দশমীর সকল আচার অনুষ্ঠান সেরে সকলে আবার নিজেদের কাজে যুক্ত হতে শুরু করেন। বাঙালির কাছে এই পাঁচটি দিন আর তারপরে বিজয়ার পরবর্তী দিনগুলো একটু অন্যরকম।

1000533951.jpg

সারা বছরের অপেক্ষা শেষে ধুমধাম করে পুজোতে মেতে ওঠে বাঙালি, সারা বছরের বিভিন্ন রকম ক্লান্তি এবং মানসিক সকল চিন্তা ভুলে একটু আনন্দের আলো খুঁজে পায়, শুধু এই কটা দিনে। তারপর মায়ের বিদায় বেলা ঘনিয়ে এলে, পুনরায় নতুন উত্তেজনায় নতুন শক্তি নিয়ে সকলেই আবার কাজ শুরু করে।

এই সময় গুলো আর মুহূর্তগুলো আমরা বাঙালি ছাড়া কেউ বুঝবো না। যাই হোক আজকে আমি আপনাদের সকলের সাথে আমার একটি হাতের কাজ শেয়ার করছি।

বেশ তিন বছর হবে এ কাজটি আমাদের শোরুমে পড়ে আছে। কিছুতেই বিক্রি হয় না। ফাইবারের ওয়াল হ্যাঙ্গিং এই মিউরালটা কি কারনে যে ব্যক্তি হত না ভগবান জানে। এটা আমাদের কারখানারই একজন কারিগরের বানানো। সেদিন হঠাৎ করে দোকান থেকে আমাদের স্টাফ দাদা বাড়িতে এটা দিয়ে যায়। আর আমাকে বলে তুই একটু খানি এর মধ্যে কাজ করত যদি জিনিসটা বিক্রি করতে পারি।

1000534003.jpg

জিনিসটা আমি তো এর আগে বহুবার দোকানে দেখেছি, তবে কখনো ইচ্ছা হয়নি এর উপর কার্য করার, আসলে আমার আবার একটু কালারফুলের থেকে ম্যাট সাদা কালো জিনিস, অথবা গোল্ডেন ব্ল্যাক এ যে মূর্তিগুলো হয় সেগুলো বেশি চোখে লাগে।

আমার কাছে তো জিনিসটা যথেষ্ট ভাল ছিল, যদি আমাকে কেউ বলত কেনার কথা আমি অবশ্যই নিতাম, চোখের চাহিদাটা বেশিরভাগটাই একটু রংয়ের দিকে। তাই তখনই ভেবেচিন্তে নিয়েছিলাম যে এর ওপর কালার করতে হবে।

1000535486.jpg

কিন্তু বললেই সময় সুযোগ হয় না। তাই দু সপ্তাহ মতো আমার বাড়িতে উপরের ঘরেই পড়েছিল। একদিন হঠাৎ সময় করে বসলাম। তারপর বেশ সাহসের সাথেই কাজ শুরু করলাম।

যেহেতু প্রথমেই ব্ল্যাক সেডে কাজ করা আছে,তাই রং গুলো বসাতে অসুবিধা হচ্ছিল। মোটামুটি রাধা কৃষ্ণের স্কিনের কালার থেকে শুরু করে পোশাকের রং , জুয়েলারি সব একে একে করতে লাগলাম।

এখনও কাজ বাকি আছে, তবে সেদিন একটানা কাজ করাতে অনেকটাই হয়ে এসছে। চোখ থেকে শুরু করে মেইন মেইন জায়গাগুলোয় একটু আবার চেক করতে হবে। তারপর হবে হাইলাইট।

1000535487.jpg

কাজ না শেষ হতেই ,মানুষজন দেখে তো বেশ ভালোই বলছে, আমাদের দোকানের স্টাফ পরের দিন শো রুমের নিতে এসে এটা দেখেই বলে উঠল, এইবার ভালো লাগছে।এই বার বিক্রি হবে।

আপনারাই বলুন জিনিসটা কালার করে ভালো লাগছে? নাকি আগেই ভালো ছিল?

আমি পুজোর মধ্যে কাজ এ হাত দিতে পারিনি। শেষ করে ফাইনাল একটা ছবি কোনো একটা পোস্টে শেয়ার করব।যাইহোক,আজ এখানেই শেষ করলাম।

Sort:  

El detalle de que llevaba tres años sin venderse en el showroom y que tu staff lo llevó a tu casa para rescatar la pieza dice mucho. Lo que aprendí es que a veces lo que no se mueve solo necesita otra mano y otros colores, sin vueltas. ¿Al final le diste el toque dorado que mencionás para los highlights?

 5 days ago 

My work is not finished yet; I’ve been busy due to some personal reasons. However, once it is completely finished, I will share the final look of the mural. Thank you very much for commenting on my post.

SC04.jpg

Curated by @ memamun

Loading...