Sort:  
 4 days ago 

I am sincerely sorry; due to an issue with my phone, the post was accidentally made from my wife’s account @amina21 instead of mine. I am deleting it right away.🙏🙏 I am extremely sorry for my big mistake.

 4 days ago 
  • @rasel72, আপনি এই কমিউনিটির একজন পুরনো সদস্য। তাই আশাকরি এই প্ল্যাটফর্মের নিয়ম গুলো সম্পর্কে জানার পাশাপাশি, আপনি আমাদের কমিউনিটির নিয়ম সম্পর্কেও অবগত। কোনোরকম অনৈতিক কার্যক্রম আমাদের কমিউনিটিতে গ্রহণযোগ্য নয়।

  • আপনি এবং আপনার স্ত্রী দুজনেই আলাদা ব্যক্তি। তাই দুজন যদি আলাদাভাবে এই প্ল্যাটফর্মে কাজ করেন, তাতে আপত্তি থাকার জায়গা নেই। কিন্তু যদি আপনি নিজেই দুটো অ্যাকাউন্ট থেকে কাজ করার চেষ্টা করেন, সেটি অনৈতিক। কারণ এটুকু আপনি নিজেও জানেন, অন্য কারোর অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনার কাছে না থাকলে, আপনি সেই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না।

  • তাই যেহেতু আপনি আপনার স্ত্রীর অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন, তাতে এটা সুস্পষ্ট যে, আপনার কাছেও তার অ্যাকাউন্টের পাসওয়ার্ড রয়েছে। অন্যথায় এই ভুল হওয়ার কোনো সুযোগ নেই এই বিষয়টা আশাকরি আপনিও বোঝেন।

  • তাই পরবর্তীতে এইরকম ভুল আমাদের কমিউনিটিতে একেবারেই গ্রহণ করা হবে না। সেই বিষয়ে আপনাকে এই কমেন্টের মাধ্যমে অবগত করা হলো। আশাকরি বিষয়টি আপনি মনে রাখবেন। ভালো থাকবেন।

 4 days ago 

🙏 আমি আন্তরিক ভাবে দুঃখীত দিদি, হ্যাঁ এটা সত্য, আমার স্ত্রীর একাউন্টের পাসওয়ার্ড আমার কাছে আছে। কারণে একাউন্টটা আমি নিজেই খুলে দিয়েছিলাম। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য সে কোন পোষ্ট করে না, প্রথম দিকে ৩ টা পোষ্ট করছিল, আর গতকালকে আমার ফোনে একটু সার্ভার সমস্যা হওয়ার কারণে আমি স্টিম অ্যাপ দিয়ে পোষ্টটা করেছিলাম, সেখানে আমার স্ত্রীর একাউন্ট সে আগে লগইন করেছিল, এটা আমার জানা ছিল না, এজন্য আমি ভুলে পোষ্টে করে ফেলি।

যেহেতু এতো দিন ধরে এখানে কাজ করতেছি, আশা করি ভুল আর হবে না, এটা আমার অজান্তেই ভুলে হয়ে গিয়েছে, যার জন্য আমি নিজেও আন্তরিক ভাবে দুঃখীত। 🙏

আশা করি আমি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি দিদি।

আর একটা বিষয় দিদি, পোষ্টটা কি আমি পূর্ণরায় আমার একাউন্ট থেকে করতে পারব। জানালা উপকার হয়৷