নীরবতার অ্যালগরিদম - কাজী অ্যাডাম

in #bangla-kbota • last month

নীরবতার অ্যালগরিদম - কাজী অ্যাডাম

তুমি আমাকে নির্বাসিত করার পর,
অনেকদিন ধরে লক্ষ্য করছি;
নীরবতা কাউকে এলোমেলো বেছে নেয় না।

যারা সবচেয়ে বেশি ভেঙে পড়ে,
তাদের দিকেই সে ফিরে আসে।
হয়তো তারও একটি অ্যালগরিদম আছে—
যেখানে কান্না একটি ডেটা,
আর একাকীত্ব একটি সূত্র।

তাই কিছু মানুষকে
পৃথিবী নয়,
নীরবতাই সবচেয়ে ভালো চিনে।

খসড়াধ্বনি: নীরবতা কি মানুষকে বেছে নেয়, নাকি মানুষই ধীরে ধীরে তার ভাষা হয়ে যায়?