বিষন্নতার নীল চাদর||

in আমার বাংলা ব্লগ • yesterday

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। লেখালেখি করতে আমার সব সময়ই ভালো লাগে। মাঝে মাঝেই নিজের মনের কথাগুলো তুলে ধরি। আর নিজের অনুভূতিগুলো শেয়ার করি। তেমনি আজকে নিজের অনুভূতি শেয়ার করবো।


বিষন্নতার নীল চাদর:

stocksnap-people-2565169.jpg

Source


কথায় আছে বিষন্নতা নাকি নীল রঙের হয়। তবে এর সত্যতা আমরা কেউ জানিনা। আসলে বিষন্নতা গুলো যখন জীবনে ছেয়ে যায় তখন মনে হয় যেন জীবনটা একেবারে এলোমেলো হয়ে গেছে। আমরা হয়তো অনেক সুন্দর ভাবে নিজের জীবনটাকে গুছিয়ে নিতে চাই। কিন্তু দিন শেষে সেই গুছিয়ে নেওয়াটা আর হয়ে ওঠে না। বিষন্নতার চাদরে মোড়া জীবনের সময়টুকু যেন আরো বেশি কঠিন হয়ে ওঠে। যখন আমরা ভালো থাকতে গিয়েও আর ভালো থাকতে পারিনা।


মাঝে মাঝে মনে হয় এই স্বার্থপর দুনিয়াতে সবাই স্বার্থপর। কাছের মানুষগুলো বড্ড বেশি স্বার্থপর। আপন মানুষগুলোকে যখন স্বার্থপরতার মুখোশ পরে ঘুরতে দেখি তখন বড্ড বেশি খারাপ লাগে। মনে হয় যেন যাদের জন্য এত কিছু করি তারাই কেন এত স্বার্থপর। আসলে বিষন্নতা একদিনে মনের মাঝে জমা হয় না। সময়ের সাথে সাথে ধীরে ধীরে বিষন্নতা হৃদয়ে বাসা বাঁধে।


একটু চাওয়া পাওয়া আর একটু ভালো থাকা সবকিছু মিলিয়েই তো জীবন। কিন্তু সেই চাওয়া পাওয়ার মাঝে আর ভালো থাকা খুঁজে পাওয়া যায় না। মনে হয় যেন জীবনের সমীকরণটা উল্টো পথে ভরে গেছে। মনে হয় যেন ভালো থাকার লড়াইয়ে নেমে আরও বেশি অসহায়ত্ব ঘিরে ধরেছে। আসলে জীবনের এই সময়টা এতটা চরমভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে যে নিজের ভালো থাকাগুলো অনেকটা ফিকে হয়ে গেছে।


বিষন্নতার নীল চাদরে মোরা এই জীবনের কথাগুলো হয়তো প্রকাশিত হয় না। হয়তো বলা হয় না। আর পারছিনা এই জীবনের গ্লানি টানতে। কখনো হয়তো বলা হয় না জীবনের এই কঠিন পথ পাড়ি দিতে দিতে বড্ড বেশি হাপিয়ে উঠেছি। জীবনটা সত্যিই বেমানান। মাঝে মাঝে মনে হয় এই জীবনের সাথে আমি নিজেই বড্ড বেমানান। মাঝে মাঝে মনে হয় আরেকটু ভালো হতে পারতো সবকিছু। আর একটু প্রত্যাশা ছিল জীবনের প্রতি। তবুও জীবন চলছে যেন বিষন্নতার চাদরে মোড়ানো এক অদ্ভুত সমীকরণে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।