স্রোতের মত সময় চলে যাচ্ছে||

in আমার বাংলা ব্লগ • 4 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। লেখালেখি করতে ভালো লাগে। তাই সব সময় চেষ্টা করি নিজের অনুভূতিগুলো তুলে ধরার। আর সেই অনুভূতিগুলো তুলে ধরার জন্য সেই অনুভূতিগুলো নিয়ে লিখতে বসে যাই। আজকেও নিজের অনুভূতি থেকে কিছু কথা উপস্থাপন করব।


স্রোতের মত সময় চলে যাচ্ছে:

aamiraimer-girl-2529907.jpg

Source


সময় কারো জন্য অপেক্ষা করে না এটা আমরা সকলেই জানি ।সময়ের গতিতে সময় চলে যায়। আসলে জীবনের এই সময় গুলো মনে হচ্ছে যেন খুব দ্রুতই কেটে যাচ্ছে। সময়ের সাথে পাল্লা দিয়ে আমাদের জীবন বদলে যাচ্ছে। এই তো সেদিনের কথা জীবনের রঙিন সময় গুলো জীবনে আসলো। দেখতে দেখতে সময় গুলো কিভাবে যে ফুরিয়ে যাচ্ছে সেটা বুঝতেই পারিনি। হয়তো এই দ্রুত সময়ের মাঝে আমরা অনেক কিছু পেয়েছি আবার অনেক কিছু হারিয়েছি। তবুও সময় নিজের গতিতে অতিবাহিত হচ্ছে।


শৈশব হয়তো ভালোই কেটেছে। শৈশবের সেই সুন্দর দিনগুলো অনেক আনন্দে কেটেছে। শৈশবের সেই স্মৃতিগুলো আর হারানো সময় গুলোর কথা বড্ড বেশি মনে পড়ে। মনে হয় যেন আবার যদি শৈশবে ফিরে যেতে পারতাম তাহলে সময়টাকে আবারো ধরে রাখতাম। আসলে শৈশবের সময় গুলোই আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় ছিল। শৈশবের সময় গুলো অনেক বছর আগেই ফেলে এসেছি তবুও কেন জানি সেই সুন্দর সময় গুলোর মাঝেই মন আটকে আছে। সেই সুন্দর দিনগুলোর মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে।


শৈশবে সেই রঙিন দিনগুলোর কথা বড্ড বেশি মনে পড়ে। আসলে তখন ছিল না কোন বাধা ধরা নিয়ম। তখন ছিল না কোন বাধ্যবাধকতা। সুন্দর সময়ের গল্পগুলো এখনো হয়তো স্মৃতির পাতায় রঙিন অধ্যায় হয়ে আছে। সেই জীবনের রঙিন অধ্যায়টা সব সময় স্মরণীয় হয়ে থাকবে। সময়ের স্রোতে সময় চলে গেছে। স্রোতের মতো ভেসে গেছে। সেই সময়ের সুন্দর দিনগুলো ফিরে পাবো না। হয়তো চাইলেও আর সেই সুন্দর দিনগুলোতে হারিয়ে যেতে পারব না।


সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে সবকিছু। আর আমরা হারিয়ে ফেলছি জীবনের সুন্দর মুহূর্ত গুলো। জীবন থেকে যত সময় চলে যাচ্ছে ততই আমরা এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে। হয়তো এভাবে সময়ের স্রোত আমাদেরকে জীবনের শেষ প্রান্তে পৌঁছে দেবে। হয়তো কোন একদিন পৌঁছে যাব জীবনের অন্তিম মুহূর্তে। এভাবেই কেটে যাবে জীবনের বাকিটা সময় কিংবা শেষ মুহূর্ত।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।