হঠাৎ বৃষ্টি এবং শীতের আগমন||

in আমার বাংলা ব্লগ • 2 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি একটি জেনারেল রাইটিং পোস্ট সবার মাঝে শেয়ার করবো। আশা করছি আমার লেখা এই পোস্ট সকলের ভালো লাগবে।


হঠাৎ বৃষ্টি এবং শীতের আগমন:

jingoba-rain-462828.jpg

Source


শীতকাল আমাদের সবারই অনেক পছন্দের একটি ঋতু। গরমকাল শেষ হওয়ার সাথে সাথেই শীতের আগমনী বার্তা চলে এসেছে। যখন গরম কাল শেষ হয়ে যায় তখন হালকা শীত পড়তে শুরু করে। আর এই শীতের আবহাওয়া বৃষ্টি হওয়ার পর থেকেই শুরু হয়। যেহেতু এখন গরম প্রায় শেষের দিকে তাই মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির মাঝে হালকা শীতলতা পরিবেশটাকে একেবারে শীতল করে দিচ্ছে।


হঠাৎ করে বৃষ্টি নামার সাথে সাথে পরিবেশ একেবারে শান্ত হয়ে যায়। আর শীতল এক আবহাওয়া লক্ষ্য করা যায়। শীতের এই দারুন আবহাওয়ার মাঝে সময় কাটাতেও ভালো লাগে। গরমকালের পর যখন শীতের এই মৃদু হাওয়া প্রকৃতির মাঝে বইতে শুরু করে তখন প্রকৃতি একেবারে শীতল হয়ে যায়। শীতের আগমনী বার্তা আমাদের মনেও শীতে আনন্দের দোলা দেয়। শীতের সময়টা উপভোগ করতে সত্যি অনেক বেশি ভালো লাগে।


যেহেতু গরমকাল শেষের দিকে তাই এখন ধীরে ধীরে শীত কমতে শুরু করবে। সকালবেলায় পথে ঘাটে কুয়াশা লক্ষ্য করা যায়। শীতের আমেজ এখন সকাল বেলায় ভালোভাবে উপভোগ করা যায়। এছাড়া রাতের দিকেও বেশ কুয়াশা পড়ে। তখন দেখেই বোঝা যায় শীতকাল চলে এসেছে। শীতের এই দারুন মুহূর্ত গুলো উপভোগ করতে সত্যি অনেক বেশি ভালো লাগে। আমি তো দারুন ভাবে উপভোগ করি আর বৃষ্টি শুরু হলে শীত আরো বেড়ে যাবে।


যেহেতু আবহাওয়া অনেকটা শীতল হয়েছে এবং মেঘলা আকাশ দেখা যাচ্ছে তাই মনে হচ্ছে শীত খুব দ্রুতই নেমে যাবে। আর শীতের এই সুন্দর আবহাওয়ায় সময় কাটাতে যেমন ভালো লাগে তেমনি আবহাওয়ার এই দারুন শীতলতায় প্রকৃতি আরো সুন্দরভাবে সেজে ওঠে। শীতের এই প্রকৃতি আর বৃষ্টি ভেজা দারুন শীতলতা সবকিছু মিলে নতুন রূপে সেজে উঠেছে এই সুন্দর প্রকৃতি। এই আবহাওয়া সত্যিই অসাধারণ।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Look again: Saved this one. A second visit to the same corner changes the picture more than new gear does, and the way "center" carries the whole piece proves it. Which one of these would you print?