শীতের কুয়াশা ভেজা সকালের সুন্দর স্মৃতিগুলো||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। শীতের প্রত্যেকটা মুহূর্ত একেবারে সুন্দর ভাবে কাটানোর মতো। বিশেষ করে শৈশবের স্মৃতিগুলো এখন বড্ড বেশি মনে পড়ে। তেমনি আজকে শীতের কুয়াশা ভেজে সকালের সুন্দর স্মৃতিগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো।
শীতের কুয়াশা ভেজা সকালের সুন্দর স্মৃতিগুলো:
Source
শীতের সুন্দর স্মৃতি আর অনুভূতি গুলোর কথা বড্ড বেশি মনে পড়ছে। শীতকাল আসার সাথে সাথেই পুরনো স্মৃতিগুলো মনে জেগে উঠছে। শৈশবের দিনগুলো কতই না সুন্দর ছিল। শীতের সুন্দর মুহূর্ত গুলো এখন অনেক মনে পড়ে মনে হচ্ছে। যেন এই তো সেদিন সেই সুন্দর দিনগুলোকে ফেলে এসেছি। হারানো সময়ের গল্প গুলো বড্ড বেশি মনে পড়ে। হারানো সময়ের সেই অনুভূতিগুলো হৃদয়ে জাগে।
শীতের সকালে ঘুম থেকে উঠেই যখন আগুন পোহাতাম তখন সত্যি অনেক ভালো লাগতো। মাঝে মাঝে শীতের ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়া হতো। তখন শীতের দিনগুলো আরো বেশি উপভোগ করা যেত। বিভিন্ন খর পাতা দিয়ে আগুন ধরানো হতো। আর সবাই ঘিরে ধরে সেখানে আগুন পোহাতে ভালো লাগতো। সেই সুন্দর মুহূর্ত গুলো সত্যি অনেক বেশি আনন্দের ছিল। আসলে শহরের সেই জীবন আর গ্রামীন জীবনের মধ্যে অনেক পার্থক্য আছে।
সবাই মিলে যখন সকালবেলায় আগুন পোহাতে বসতাম তখন অনেক গল্প হত। আবার মাঝে মাঝে সবাই মিলে সেই আগুনে আলু পুড়িয়ে খেতাম। সেই সাথে মাঝে মাঝে জলপাই পুড়িয়ে খেতাম। বেশিরভাগ শীতের সময় জলপাই পাওয়া যেত। সেই জলপাইগুলি আগুনে পুড়িয়ে খেতে দারুন লাগতো। যেহেতু তোমার গ্রামের বাড়িতে একটি জলপাই গাছ ছিল তাই খুব সহজেই জলপাই কুরিয়ে পাওয়া যেত।
সময় গুলো অনেক আগে পার করে এসেছি। কিন্তু এখনো সেই সুন্দর অনুভূতি গুলো মনে জেগে ওঠে। মনের মাঝে সেই অনুভূতিগুলো এখনো বারবার উকি দিয়ে যায়। সত্যি কথা বলতে সেই সময় গুলোর কথা ভুলতে পারি না। শৈশবের সেই দিনগুলোর কথা বারবার মনে পড়ে যায়। আর হারিয়ে যাওয়া সেই শৈশবের মাঝে আবারো ফিরে যেতে ইচ্ছা করে। বিশেষ করে শীতের সেই সুন্দর দিনগুলো আর স্মৃতিগুলো এখনো মনে বেঁচে আছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।