কাটছে সময় অলসতায়||

in আমার বাংলা ব্লগ • 8 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। সময়ের সাথে সাথে কেন জানি দিনে দিনে নিজেকে অনেক অলস মনে হচ্ছে। মনে হচ্ছে যেন অলসতার মাঝে সময় কেটে যাচ্ছে। আর সেই অনুভূতি থেকে আজকে কিছু কথা লিখবো। আশা করছি আমার এই পোস্ট আপনাদের ভালো লাগবে।


কাটছে সময় অলসতায়:

stocksnap-sunset-2601613.jpg

Source


সময় আমাদের অনুভূত গুলো পাল্টে দেয়। সময়ের সাথে সাথে আমরা নিজেকে বদলে নিতে শুরু করি। আসলে মাঝে মাঝে মনে হয় অলস সময় পার করতে করতে বড্ড বেশি অলস হয়ে পড়েছি। যদিও পরীক্ষার চাপে খুব একটা ভালো নেই। তবে মনে হচ্ছে যেন এখন আর চাপ নিতেও পারি না। ব্রেন জমে গেছে। বড্ড বেশি অলস লাগে নিজেকে। অলসতার মাঝে পড়াশোনা করাটা সত্যি অনেক কঠিন হয়ে গেছে। একটা সময় ছিল যখন মনোযোগ দিয়ে পড়াশোনা করতাম ঘন্টার পর ঘন্টা। কিন্তু এখন কেন জানি সেটা আর হয়ে উঠছে না।


আগেকার সেই সময়গুলোকে বড্ড বেশি মিস করছি। মনে হচ্ছে যেন আগের মত সেই চাঞ্চল্য যদি আবার ফিরে পেতাম আগের মত সেই চঞ্চলতার মাধ্যমে যদি এগিয়ে যেতে পারতাম তাহলে সত্যি অনেক ভালো হতো। সময়ের ব্যবধানে আমরা যেমন বদলে গেছি তেমনি বদলে গেছে আমাদের ভিতরের অনুভূতিগুলো। সময় আমাদেরকে অনেক বেশি বদলে ফেলেছে। আমরা বদলে গেছি বলেই হয়তো আমাদের অনুভূতিগুলো বদলে গেছে। এখন আর চাইলেও সেই আগের মত উদ্দীপনা কাজ করে না।


আগের মতো সেই আগ্রহ এখন আর নেই। কেন জানি পড়াগুলো পড়তে গিয়েও বারবার থমকে যেতে হয়। আগের মত সেই আগ্রহ যেমন নেই তেমনি এনার্জি অনেক কমে গেছে। নিজেকে অলস বলব কিনা জানিনা তবে অনেকটা ধৈর্যহীন হয়ে গেছি। এখন আর সময় নিয়ে পড়তে ইচ্ছা করে না। এখন আর সময় নিয়ে কোন কিছু ভাবতে ইচ্ছে করে না। সবকিছুই যেন মাথার উপর দিয়ে চলে যায়।


অলসতা আর এলোমেলো সময় গুলোর মধ্যে যেন সময় কেটে যাচ্ছে। হয়তো আবার সেই উদ্দাম কখনো ফিরে আসবে। কিংবা আবার হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে পারবো। তবে কেন জানি নিজেকে গুটিয়ে নিয়েছি আজকাল। কেন জানি আর সেই আগের মত আগ্রহ কাজ করে না। এখন আর কোন কিছুতেই ভালোলাগা খুঁজে পাই না। তবুও খুঁজতে হবে নিজের অস্তিত্ব।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।