মানসিক প্রেসার আমাদেরকে অসুস্থ করে ফেলে||

in আমার বাংলা ব্লগ • yesterday

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। লেখালেখি করতে আমার সব সময় ভালো লাগে। কিন্তু কয়েকদিন থেকে ভীষণ মানসিক প্রেসারের মধ্য দিয়ে দিন যাচ্ছে। কোন কিছুই যেন ভালো লাগছে না। তাই সেই অনুভূতি আজকে তুলে ধরব।


মানসিক প্রেসার আমাদেরকে অসুস্থ করে ফেলে:

darksouls1-girl-3421489.jpg

Source


সত্যি কথা বলতে আমাদের জীবনে এমন কিছু সময় আসে যেগুলো সত্যি অনেক বেশি কষ্টের। সেই সময়গুলো পাড়ি দেওয়াটাও অনেক কঠিন ব্যাপার। সময়ের সাথে পাল্লা দিয়ে আমরা যেমন এগিয়ে যেতে চাই তেমনি আমাদের জীবনে ছোট ছোট বাঁধা গুলো আমাদেরকে থামিয়ে দেয়। মনে হয় যেন জীবনের এই বাঁধা গুলো মানসিক ভাবে আমাদেরকে অসুস্থ করে তুলছে। এটা সত্যি অনেক বেশি কষ্টের। এই মানসিক যন্ত্রণা আর কষ্ট জীবনটাকে শেষ করে দেয়।


আমাদের জীবনে হঠাৎ করেই এমন কিছু খারাপ পরিস্থিতি আসে যেগুলো সামাল দেওয়া অনেক বেশি কঠিন হয়ে পড়ে। আর এই খারাপ পরিস্থিতির মাঝে আমরা চাইলেও আর ভালো থাকতে পারি না। আমরা চাইলেও আর লড়াই করতে পারি না। আসলে মানসিক যন্ত্রণা আমাদের লড়াই করার শক্তিকে শেষ করে দেয়। মনে হয় যেন এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে মৃত্যুই একমাত্র রাস্তা। মাঝে মাঝে সত্যিই অনেক বেশি কষ্ট হয়। সবকিছু গুছিয়ে নেওয়ার মতো সামর্থ্য যখন থাকে না তখন অনেক খারাপ লাগে।


মানসিক অশান্তি আমাদের ভেতরটাকে তিলে তিলে শেষ করে দেয়। আর সেই অশান্তির মাঝে ভালো থাকাটা অনেক বেশি কঠিন হয়ে যায়। মনে হয় যেন নিজের সাথে নিজের লড়াই করার শক্তিটুকু আর নেই। আর এই মানসিক অশান্তি কিংবা মানসিক চাপ আমাদেরকে ধীরে ধীরে অসুস্থ করে তোলে। আর মানসিক অসুস্থতা ধীরে ধীরে শারীরিক অসুস্থতায় পরিণত হয়। তখন কোন কিছুই আর ভালো লাগেনা। কোন কিছু করতেও ভালো লাগে না। এটা সত্যি অনেক কঠিন একটি লড়াই।


মাঝে মাঝে মনে হয় জীবনের পরিস্থিতি গুলো সত্যি অনেক বেশি কঠিন। আর কঠিন এই পরিস্থিতি জীবনটাকে আরো বেশি কঠিন করে তোলে। কঠিন এই জীবনের সময় গুলো যখন আরো কঠিন হয়ে পড়ে তখন মানসিক অবস্থাটাও আরো বেশি খারাপ পর্যায়ে চলে যায়। তখন চাইলেও আর ভালো থাকা যায় না। তখন ধীরে ধীরে অসুস্থতা শরীরে বাসা বাঁধে। আর মন যেমন ভেঙে যায় তেমনি মানসিকভাবে ভালো থাকার অবস্থাও শেষ হয়ে যায়।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।