অপেক্ষার হয়না অবসান||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। সব সময় নিজের অনুভূতির কথাগুলোই তুলে ধরি। আর নিজের ভেতরের অনুভূতিগুলো তুলে ধরতে অনেক ভালো লাগে। তেমনি আজকে একটি পোস্ট সবার মাঝে শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।
অপেক্ষার হয়না অবসান:

Source
মাঝে মাঝে মনে হয় অপেক্ষার সময়টা সত্যি অনেক কঠিন। অপেক্ষার সময়টা অনেক বেশি দীর্ঘ। আর এই দীর্ঘ জীবনের দীর্ঘ সময় গুলো পাড়ি দেওয়াটাও অনেক বেশি কষ্টকর। অপেক্ষার সময় গুলো কিছুতেই যেন কাটতে চায় না। মনে হয় বছরের পর বছর অপেক্ষা করতে করতে বড্ড বেশি ক্লান্ত হয়ে পড়েছি। একটু ভালো থাকার অপেক্ষা কিংবা ছোট্ট কাওকে পাওয়ার অপেক্ষা সবকিছুর অপেক্ষা করতে করতে ভেতরটা হাঁপিয়ে উঠেছে। মাঝে মাঝে মনে হয় বড্ড ক্লান্ত হয়ে পড়েছি।
এই সমাজের মানুষগুলোর ভিড়ে নিঃসঙ্গ এক মানুষের বেঁচে থাকার লড়াই সত্যি অনেক কঠিন। এই সমাজের মানুষগুলো বড্ড বেশি অদ্ভুত। সব সময় কষ্ট দিয়ে কথা বলতে ভালোবাসে। সন্তান না থাকার যন্ত্রণা কতটুকু সেটা শুধু সেই মানুষটি বুঝতে পারে। তাকে আঘাত দিয়ে কথা বলে হয়তো অন্য কেউ খুশি হয় ঠিকই কিন্তু যেই মানুষটিকে আঘাত দিয়ে কথা বললে সেই মানুষটি কতটা কষ্ট পায় সেটা কখনো ভেবে দেখেনা। জীবনের এই সমীকরণটা বড্ড বেশি অদ্ভুত।
মাঝে মাঝে মনে হয় সৃষ্টিকর্তা হয়তো পরীক্ষা নিচ্ছেন। তাইতো এত অপেক্ষা করাচ্ছেন। অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। অপেক্ষা করতে করতে হৃদয়টা ক্লান্ত হয়ে পড়েছে। মনে হয় যেন নিস্তেজ এই হৃদয় মাঝে অনুভূতিগুলো নিজে থেকে ঝরে পড়েছে। মনে হয় যেন মনের সব আশা গুলো মলিন হয়ে গেছে। এখন আর নতুন আশা মনে জাগে না। এখন আর নতুন স্বপ্ন হৃদয়ে বাসা বাঁধে না। হয়তো অপেক্ষার প্রহর শেষ হওয়ার নয়। কিংবা কখনো শেষ হবেও না।
ক্ষুদ্র এই জীবনে ভালো থাকার লড়াই কিংবা কোন কিছুর জন্য অপেক্ষা করার লড়াইটা সত্যি অনেক কঠিন। তবুও কেন জানি অপেক্ষা করতে মন চায়। মাঝে মাঝে হাপিয়ে উঠি, ক্লান্ত হয়ে পড়ি। তবুও ঘুরে দাঁড়াই। আবারো নতুন আশায় বুক বাধি। কিন্তু কেন যে এই অপেক্ষা শেষ হয় না সেটা জানি না। হয়তো এভাবে কোন একদিন জীবনের অবসান হবে। তবুও শেষ হবে না সেই অপেক্ষার প্রহর।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
