চারপাশে হাত ধরে এগিয়ে নেওয়ার মানুষের বড়ই অভাব

in আমার বাংলা ব্লগ • last month

আসসালামু আলাইকুম

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমিও কিন্তু আপনাদের দোয়া ও ভালোবাসায় ব্যাস্ত জীবন নিয়ে বেশ সুন্দর সময় পার করছি। যদিও ব্যাস্ত সময় কাটাতে হয় তবুও কেন জানি আপনাদের মাঝে কিছু না কিছু শেয়ার করলেই মনটা একটু ভালো লাগে। আর তাই তো চেষ্টা করে যাই যে সপ্তাহে অন্ততঃ পক্ষে দুই তিনটি ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতে। হয়তো আমার ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগে। আর আপনাদের ভালো লাগার অনুপ্রেরণায় আরও বেশী কিছু লিখতেই মন চায়।

প্রতিদিনই চেষ্টা করি আমি আপনাদের মাঝে সুন্দর করে কিছু লিখে উপহার দেওয়ার জন্য। চাই চারদিকের বাস্তব কিছু ঘটনাকে গল্পে রূপ দিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করতে। যাতে করে আমার লেখার যাদুতে আপনারা মুগ্ধ হতে পারেন। যদিও সময় করে উঠতে পারি না। যদিও নিজের ক্রেয়েটিভিটি আপনাদের মাঝে তুলে ধরার সময় হয় না। তবুও চেষ্টা করলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট শেয়ার করার জন্য। আশা করি প্রতিদিনের মত করে আমার আজকের জেনারেল গল্পটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে।

image.png

ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন দেখতাম যে কেউ কাউকে তাদের পড়াশুনা বা নোট শেয়ার করতে চাইতো না। এর কারন ছিল যে হয়তো পাশের বন্ধুটি এই সুযোগে বেশী ভালো রেজাল্ট করে ফেলবে। কিন্তু এমন মানসিকতার কিন্তু বড় হয়েও অনেকের মাঝে রয়ে যায়। আমরা যদি আমাদের চারপাশে চোখ রাখি তাহলে দেখবো অনেক মানুষ নিজের চেষ্টা আর পরিশ্রম দিয়ে জীবনে সফলতা অর্জন করেছে। অথবা কোন একটি কাজে দক্ষতা অর্জন করেছে। যার কারনে তার জীবনে হয় কিছুটা সফলতাও চলে এসেছে।

কিন্তু এমন লোকগুলোর পাশে থাকা বা হাত ধরে চলা বন্ধুগুলো যখন সাফলতার উচ্চ শিখরে উঠে যায় তখন কেন জানি মনের ভিতরে হিংসার বীজ টাকে ভালো করে চাষ করে নেয়। বন্ধু হয়ে যখন তার সফলতার ছোয়াঁ পেতে চায় তখন কেন জানি এমন মানুষগুলো নিজেকে গুটিয়ে নেয়। আর উপকার তো করবে দূরের কথা এমন একটি ভাব করে যে মনে হয় তার এমন সফলতার পেছনে সে নয় কোন জ্বীন বা পরীর কৃতত্ব রয়েছে। তখন আপনি আর আমি যতই তাদের কাছে কিছু জানতে বা শিখতে চায় তারা কেন জানি আমাদের কে পাশ কাটিয়ে যায় দিনের পর দিন।

এক সময়ে নিজের স্বার্থের কারনে নিজের প্রয়োজনে যে মানুষগুলো একসময় আমাদের কে মাথায় তুলে রাখতো তারাই যেন আজ অজানা আর অচেনা হয়ে যায়। হাত ধরে এগিয়ে নিবে তো দূর কি বাত অবজ্ঞা আর ব্যস্ততার অজুহাতে ছিটকে পড়ে জীবন থেকে। এমন কি ভুলে যায় তার অতীত কে। কোন রকমের কৃতজ্ঞতা বোধ তাদের মধ্যে কাজ করে না। তাই তো বলি স্বার্থের কারনে অনেক বন্ধু হয়তো জীবনে আসে, কিন্তু হাত ধরে এগিয়ে নেওয়ার মানুষের বড়ই অভাব।

জানিনা আমার আজকের লেখাগুলো আপনাদের কাছে কেমন লাগলো। আশা করবো বেশ ভালোই লেগেছে। ভালো থাকবেন। সুস্থ থাকবেন। আগামীতে আবারও আসবো নতুন কোন বিষয় নিয়ে।

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

1000206266.png

1000206267.png

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️