জেনারেল রাইটিং - অভিজ্ঞতা
আসসালামুয়ালাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করব। যার মূল বিষয় বস্তু হচ্ছে, অভিজ্ঞতা।
বাংলায় একটা কথা আছে,
পুরান চালে ভাতে বলে।
এখানে পুরান চাল বলতে বুঝানো হয়েছে অভিজ্ঞতার কথা। অর্থাৎ, অভিজ্ঞ মানুষের দ্বারা কাজ করালে, সামান্য খরচে বা কম সময়ে বেশি কাজ করানো যায়। কাজের মানও ভালো হয়। যার কারনে মানুষ সবসময় অভিজ্ঞ লোক দ্বারা কাজ করাতে চায়। আমি এখানে দোষের কিছু দেখিনা। যদিও আমিও মনে করি এটা নতুনদের জন্য সমস্যা সৃষ্টি করে। অনেক সময় নতুনরা কাজও পায়না।
একটা সময় তারাও অভিজ্ঞ হয়ে যায়। কাজ না পাওয়ার ক্ষেত্রেও তারা দক্ষতা দেখাতে পারে। কারন, এক সময় তারা উপলব্দি করতে পারে, তারা কেন কাজ পাচ্ছেনা। তখন তারা ছোট থেকে শুরু করে, যেগুলোতে অভিজ্ঞতার দরকার হয়না। এভাবেই তারা অভিজ্ঞতা সঞ্চয় করে এবং কাজে লেগে যায়।

সর্বপরি কথা হলো, কাজের ক্ষেত্রে অভিজ্ঞতার কোন বিকল্প নেই। কাজ করতে হলে অভিজ্ঞতা অর্জন করতেই হবে। তেমনই, কাজ করানোর বেলায়ও অভিজ্ঞ লোক দিয়ে কাজ করানো উচিৎ হবে।
আবার যারা কাজ করতে চায়, কিন্তু অভিজ্ঞতা নেই, তারা চাইলে ছোট থেকে শুরু করে অভিজ্ঞতা অর্জন করে বড় কাজের জন্য নিজেদের প্রস্তুত করতে পারে। এভাবে চাইলে তারাও অভিজ্ঞ হিসাবে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে পারবে।