শীতের স্মৃতি
সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আমাদের এখানে এখন অনেক ঠান্ডা পড়া শুরু হয়ে গিয়েছে।আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস।সেন্ট্রাল হিটারগুলো অন করে রাখতে হচ্ছে।শুনেছি এদেশে নাকি এবার খুব বেশি ঠান্ডা পড়বে, আগে থেকেই সতর্ক করা হচ্ছে।তবে এদেশে তো সব সময়ই ঠান্ডা থাকে। দুই,তিন মাস ছাড়া বাকি মাসগুলোতে কমবেশি ঠান্ডা থাকে।তবে সবচেয়ে বেশি ঠান্ডা থাকে অক্টোবর, নভেম্বর,ডিসেম্বর ও জানুয়ারিতে।যেহেতু এদেশে সব সময় ঠান্ডা থাকে তাই এদেশে শীতের কোন আমেজ পরিলক্ষিত হয় না। কিন্তু বাংলাদেশে দেখেছি অন্যরকম এক এক্সাইটমেন্ট কাজ করে শীতের সিজনে।আজ কিছু মজার স্মৃতি আপনাদের সাথে শেয়ার করব।
যখন একটু একটু শীত পড়া শুরু করতো তখন আলমারি থেকে আমার মা শীতের কাপড়-চোপড়গুলো বের করতেন।এছাড়া লেপ চাদর ও আরো অনেক কিছুই বের করতেন। আর এগুলো আমি অনেক উপভোগ করতাম।খুব ভালো লাগতো, প্রথম প্রথম যখন শীতের কাপড়-চোপড় পড়তাম আর রাতের বেলায় যখন লেপ গায়ে দিয়ে ঘুমাতাম।এই দেশে সেই অনুভূতিটুকু আর পাওয়া যায় না।
অন্যতম আরো একটি প্রধান আকর্ষণ যেটা ছিল গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে সকালবেলায় যখন গাছি গাছ থেকে খেজুরের রস পেড়ে নামাতো তখন কি যে ভালো লাগলো তা আর বলে বোঝাতে পারবো না।কিন্তু প্রবলেম হচ্ছে খুব বেশি ভোরে গাছি গাছ থেকে রস পারতো।এতো সকালে ওঠা যেত না, কিন্তু তারপরও চেষ্টা করতাম উঠতে, রসপাড়া দেখতে।আমাদের গ্রামের বাড়িতে অনেকগুলো খেজুরের গাছ ছিল।গাছি গাছ থেকে রস পেরে লাইন ধরে হাঁড়িগুলো সাজিয়ে রাখতো।ভালো লাগতো ঘুম থেকে উঠে ঠান্ডা এক গ্লাস খেজুরের রস খেতে। আর সাথে অ্যাড করতাম মুড়ি। অনেক স্বাদের ছিল মুড়ি দিয়ে রস খাওয়া।লাস্ট কবে রস খেয়েছি তা মনে পরেনা। চার-পাঁচ বছর আগে যদিও শীতের সময় বাংলাদেশে গিয়েছিলাম কিন্তু তখন রস খেতে পারেনি, কারণ আগের মত এখন আর মানুষ তেমন রস খায় না।প্রবলেম হচ্ছে ওই একটাই, বাদুরের রোগ ছড়ানো।কিন্তু আমাদের সময় আগে কখনো এমনটি শোনা যায়নি।কারও কোন প্রবলেম হতো না রস খেলে।
অন্যরকম আরও একটি আনন্দ ছিল শীতের পিঠা খাওয়া।স্পেশালি দুধ চিতই পিঠা, সবচেয়ে বেশি ফেভারিট ছিল।এছাড়া ছিল ভাপা পিঠা, সেমাই পিঠা, চিতই পিঠা সহ আরো বেশ কিছু পিঠা খুব বেশি ভালো লাগতো খেতে।তবে সবচেয়ে বেশি ভালো লাগতো সকলে মিলে দাদু বাড়ি ও নানু বাড়িতে চুলার পাশে বসে বসে শীতের পিঠাগুলো উপভোগ করতে।যাইহোক আরো অনেক মজার মজার স্মৃতি রয়েছে, কিন্তু সব একসাথে লিখে শেষ করা সম্ভব নয়।খুব মিস করি সেই স্মৃতিগুলো।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
It was lovely how you captured the cozy routine of pulling out winter clothes—did your mom’s “lepa chador” become a favorite for the coldest evenings? Your description really brings the chill to life! 🌬️🧥✨
শীতের স্মৃতি নিয়ে লেখাগুলো আমার স্মৃতির সাথে একেবারে মিলে গেছে আপু।সত্যি ই আগে আমরা শীতের সময়টাতে বাড়িতে গেলে খেজুরের রস কতো মজা করে খেতাম।আর এখন খাওয়া নিষিদ্ধ।আর চুলার পাশে বসে গরম গরম ধোঁয়া উঠানো পিঠা সে তো আজ স্মৃতি।দাদু,নানু কেউ আজ বেঁচে নেই।সেই আনন্দ ও আর নেই।সুন্দর শীতের স্মৃতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।