ভাসুরের ছেলের আখত অনুষ্ঠান || শেষ পর্ব
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।
ভাসুরের ছেলের আখত অনুষ্ঠানের শেষ পর্ব আজ।দেখতে দেখতে সময় কিভাবে চলে যায়।এই তো সেদিন, যখন আমার বিয়ে হয় তখন ও ছিল অনেক ছোট। সেই ছোট্ট ছেলেটি এখন বিয়ে করে ফেলল।আগে দেখা যেত ছেলেরা একটু বেশি বয়সে বিয়ে করত, ৩০ বছর বয়সের আগে খুব কম সংখ্যক ছেলেরাই বিয়ে করতো।কিন্তু ইদানিং দেখা যাচ্ছে খুব অল্প বয়সেই ছেলেরা বিয়ে করছে।যাইহোক যুগ পাল্টে গিয়েছে, অনেক পরিবর্তন এসেছে।আর একটি ব্যাপার হচ্ছে এদেশের বিয়ের অনুষ্ঠানে প্রচুর পরিমাণ টাকা খরচ হয়, যেমন লোকজন ইনভাইট করা হয়, তেমন কমিউনিটি সেন্টার ও ডেকোরেশন সহ প্রচুর পরিমাণে অর্থ ঢালতে হয়।এক একটি বিয়েতে প্রায় ৭৫ থেকে ৮০ হাজার পাউন্ড এর মত টাকা খরচ হয় যা বাংলাদেশি টাকার প্রায় ৯০ লাখ থেকে প্রায় এক কোটি এর মত।আর একটি ব্যাপার হচ্ছে এখনকার নিউ জেনারেশনরাও এত আয়োজন করতে চাচ্ছে না বিয়েতে। তারা শর্টকাট কাজ সেরে ফেলতে চাচ্ছে। আসলে এটাই হওয়া দরকার, কেন অতিরিক্ত এত টাকা খরচ করতে হবে এক একটি বিয়েতে।
স্টেজের কিছু ডেকোরেশন।
অনেক ফটোগ্রাফি রয়েছে কনে পাত্রসহ আমাদের নিজস্ব আত্মীয়-স্বজনের। যেহেতু কারো ছবি আমি তেমনভাবে আপলোড করি না, আর এভাবে দেওয়াও ঠিক না, তাই সেগুলো আর দেওয়া হলো না।সকলে মিলে দারুন উপভোগ করেছিলাম দিনটি।সন্ধ্যা ৫ টা থেকে রাত দশটা পর্যন্ত ছিল আমাদের অনুষ্ঠান।এরপর রাত বারোটার ভেতরেই আমরা আমাদের গন্তব্য স্থলে পৌঁছে যাই।
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন। আশা করি ভাসুরের ছেলের আখত অনুষ্ঠানের প্রতিটি পর্ব আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
](https://steemitwallet.com/~witnesses








It was lovely to see how the Akhat ceremony unfolded—especially the moment when the groom’s father shared that story about his own wedding; it really highlighted how traditions evolve. Have you noticed any particular change in how families budget for these celebrations over the years? 🎉✨👰