বাগানের লাউ আর মিস্টি কুমড়া

in আমার বাংলা ব্লগ • 19 hours ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।

polish_save.jpeg

বাগান থেকে প্রথম নিয়ে এলাম লাউ আর মিষ্টি কুমড়া।যদিও এবার তেমন ভালো ফলন হয়নি কিন্তু আমাদের প্রতিবেশী যাকে লাউ আর মিষ্টি কুমড়ার চারা দেওয়া হয়েছিল তার গাছে অনেক গুলো লাউ আর মিষ্টি কুমড়া ধরেছে। কিন্তু আমাদের তেমন ফলন হয়নি বললেই চলে।কারন আমাদের চারা গুলোর তেমন যত্ন নেয়া হয়নি।হাজব্যান্ড বাংলাদেশে চলে গিয়েছিল আর আমি অতটা যত্ন নিতে পারিনি তাই এবার গার্ডেনিংটা মনের মত হয়নি।যদিও এখনো গাছগুলোতে কিছু কিছু ফুল দেখা যাচ্ছে, আশা করছি পরবর্তীতে আরো হতে পারে।যাইহোক যা পেয়েছি তাতেই সন্তুষ্ট রয়েছি।

IMG_4676.jpeg

কয়েকদিন আগে বাগান থেকে লাউ আর মিষ্টি কুমড়া আনা হয়েছিল।লাউ আমার অনেক পছন্দের একটি সবজি। আমার এই লাউ দিয়ে টেংরা মাছ রান্না করেছিলাম।অনেক মজা হয়েছিল।যদিও লাউ দিয়ে যে কোন মাছ রান্না করলেই অনেক মজা হয়।

IMG_4675.jpeg

মিষ্টি কুমড়া আমার তেমন পছন্দের নয়, কিন্তু মিষ্টি কুমড়া ভাজি আমার খুব ভালো লাগে। ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে।এছাড়া অন্য কোন তরকারি দিয়ে করলে তেমন বেশি মজা লাগে না।সিলেটে দেখেছি মিষ্টি কুমড়া দিয়ে মাংস রান্না করে, যদিও আমার মোটেও পছন্দ নয়। এদিকে হাসব্যান্ডের খুব ইচ্ছা মিষ্টি কুমড়া দিয়ে মাংস রান্না করবে। তাই গরুর মাংস এনে দিয়েছিল রান্না করার জন্য।বাসায় সব সময় চিকেন আর শিপের মাংস থাকে, বাচ্চারা গরুর মাংস পছন্দ করেনা তাই আনা হয় না।যাই হোক ফাস্ট টাইম রান্না করেছিলাম। মোটামুটি হয়েছিল, তেমন বেশি মজাও হয়নি আবার তেমন বেশি খারাপও হয়নি।বেশি করে রান্না করেছিলাম কারণ হাজব্যান্ড বলেছিল রেস্টুরেন্টের স্টাফদের জন্য কিছু তরকারি দিবে।যাইহোক এক কন্টেইনার ভোরে রেস্টুরেন্টে পাঠিয়ে দিলাম।

এক নজরে আমার রান্নার কয়েকটি স্টেপ দেখানো হলো:

IMG_4867.jpeg

IMG_4868.jpeg

IMG_4871.jpeg

IMG_4873.jpeg

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 4 hours ago 

নিজেদের হাতে লাগানো গাছ থেকে লাউ ও মিষ্টি কুমড়া তুলে আনলেন,এটা খুবই আনন্দের বিষয়।মিষ্টি কুমড়া তেলে ভাজা খেতে আমার খুবই পছন্দ।আজ এই রেসিপিটি করেছিলাম।আপনি ভাইয়ার পছন্দের রেসিপি রান্না করলেন।আশাকরি ভাইয়া ও তার স্টাফদের খুবই পছন্দ হয়েছিল রেসিপিটি।শেয়ার করে অনুভূতি গুলো জানানোর জন্য অনেক ধন্যবাদ আপু।