জেনারেল রাইটিং - চেষ্টা
আসসালামুয়ালাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করব। যার মূল বিষয় বস্তু হচ্ছে, চেষ্টা।
কথায় আছে, চেষ্টায় কেষ্ট মেলে। মানে হলো, আমরা যদি চেষ্টা করি, তবে আমরা অসাধ্য সাধন করার ক্ষমতা রাখি। আমাদের চেষ্টার শ্রম কখনও বৃথা যেতে পারে না। চেষ্টা করে ব্যর্থ হয়েছে এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছে। যারা বা যে গুটি কতেক মানুষ ব্যর্থ হয়েছে, খোজ নিলে দেখা যাবে তারাও ব্যর্থ হয়নি। তারা দারুণ অভিজ্ঞতা সঞ্চয় করেছে।
আর এভাবেই মানুষ চেষ্টা করে সাফল্য অর্জন করে। আপনি কাউকেই পাবেন না, যারা বিনা চেষ্টায় কোন সাফল্য পেয়েছে। বিনা পরিশ্রমে কোন কাজ শেষ করতে পেরেছে। কাজ সম্পন্ন করার জন্য আমাদের সবারই চেষ্টা করতে হয়। আমি যদি না লিখতাম, তবে আমার এই লেখাটা লেখা হত না। আমি মনে মনে ভাবলে লেখাটা মনেই থাকত। প্রকাশ হত না।
এই জন্যই বলি, চেষ্টা করতে হবে। কাজ করতে হবে। আমার লেখা হয়ত খারাপ হয়েছে, হয়ত ভালো হয়েছে। কিন্তু একটি বিষয় সত্য যে, লেখাটি বাস্তবিক ভাবে আছে। ফলাফল কি হবে, এই ভেবে কাজ করা বন্ধ রাখা যাবেনা। কারন, কাজ না করলে ফলাফলের কোন গুরুত্ব থাকেনা। কারন, তখন ফলাফলই থাকেনা।
তাই আমি যা বলতে চাচ্ছি, আমাদের সাফল্য পেতে হলে, চেষ্টা করে যেতে হবে। চেষ্টার কোন বিকল্প নেই। আমাদের সেটাই করে যেতে হবে।