ভ্রমণ:- নদীর ধারে ঘুরতে যাওয়ার মুহূর্ত।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি ভ্রমণ কাহিনী শেয়ার করবো। আসলে ঘুরতে যেতে কমবেশি আমরা সবাই পছন্দ করি। আর আমি মনে করি মাঝেমধ্যে ঘুরতে গেলে মন ফ্রেশ থাকে। সেই জন্য আমি চেষ্টা করি কাজের ফাঁকে মাঝেমধ্যে ঘুরতে যাওয়ার। তেমনি আজকেও আপনাদের সাথে ঘুরতে যাওয়ার কিছুটা মুহূর্ত শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিছুদিন আগে নদীর ধারে ঘুরতে যাওয়ার মুহূর্ত। বর্তমান সময়ে শীতের আবহাওয়া আসতে লাগল আর এই কারণে কিন্তু নদীতে এখন পানিও কম। আর নদীর ধারে সকাল-সন্ধ্যা দুই সময় জোয়ার আসে। যদিও এখন নদীতে জোয়ার খুবই ছোট এ কারণে নদীর মাঝখানে পর্যন্ত কাদামাটি দেখা যায়। আর এই কাঠাম মাটি যখন দেখা যায় বিকেলবেলা ঘুরতে গেলে বেশ ভালো লাগে। তবে নদীতে পানিগুলো গোলাকার এবং কাঁদায় বরা। তারপরও নদীর ধারে এমনিতে ঘুরতে গেলে অনেক কিছু উপলব্ধি করা যায়। যেমন নদীর উপরে চর এবং নদীর মাঝে পানি নেই।
তাছাড়া নদীর সৌন্দর্য এক এক সময় এক এক রকম দেখা যায় যেমন নদীর উপরে গাছপালা এবং নদীর উপরে চরে মধ্যে গাছপালা ঘাস কিছুই নেই। কারণ নদীর পানি গুলো নোনা পানি এর কারণে কিছুই হয় না। তাছাড়া উপরে সরকারি গাছগুলো বড় বড় দেখতে বেশ ভালো লাগে। যদিও নদী ভাঙ্গার কারণে অনেক গাছ নষ্ট হয়ে গেছে। তারপর বিকেল বেলা এসব জায়গাতে ঘুরাঘুরি করার জন্য অনেক মানুষ আসে। তবে মজার বিষয় হচ্ছে যখন নদীতে পানি থাকে। ওই সময় কিন্তু পানি একটু বেশি থাকার কারণে অনেক সময় অন্য কারোর মাঝে গুলো। নৌকা উপরে বেধে যায়।
আর পরবর্তীতে যখন আসে তখন দেখে পানি কমে গেলে নদীর উপরে মাটির মধ্যে নৌকাটি পড়ে থাকে। আর অনেক সময় অনেক মানুষ ঘুরতে গেলে এইসব নৌকার উপর বসে তারা কিন্তু ছবি এবং এবং সুন্দর সময় কাটাই ।বলতে গেলে নদীর ধারে ঘুরতে আসার মজাই অন্যরকম। আর আমি কিছুদিন আগে যখন নদীর ধারে বিকেল বেলা ঘুরতে গেলাম ।তখন আমি কিন্তু নিরবে একলা পথে হাঁটতে লাগলাম। কারণ নদীর ধারে হাঁটাহাঁটি করতে অন্যরকম ভালো লাগে। আর নদীতে আমাদের বাড়ি থেকে তেমন দূরে না তাই মাঝেমধ্যে নদীর ধারে ঘুরাঘুরি করার জন্য যায়।
আর বর্তমানে নদীর উপরে কয়েকটি দোকান আছে। আর নদীর ধারে এসব জায়গাগুলোতে ঘুরাঘুরি করলে এমনিতে ভালো লাগে। তার চেয়ে মজার বিষয় হচ্ছে মানুষ ঘোরাঘুরি করতে আসলে এইখানে বিভিন্ন ধরনের খাবার দোকান থেকে কিনে খেতে পারে। আর এইখানে কিন্তু দধি চা কফি সব ধরনের জিনিস পাওয়া যায়। আর কিছুদিন আগে আমি এইখানে ঘুরতে গিয়ে সুন্দর সময় কাটিয়েছি। তাই আজকে আমি এই সুন্দর সময় আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই পোস্ট দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
device : Huawei
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।