পুরাতন কিছু ফটোগ্রাফি
সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
পুরনো ফটোগুলোর মধ্যে জড়িয়ে রয়েছে অনেক স্মৃতি। আসলেই পুরনো সুখের স্মৃতিগুলো সব সময়ই আমাদেরকে টানে।আজ আপনাদের সাথে শেয়ার করব ৮-৯ বছর আগেকার কিছু ফটোগ্রাফি।আর যে জায়গাটিতে ছবিগুলো তুলেছিলাম সেখানে রয়েছে অনেক আগের কিছু স্মৃতি।জায়গাটি হচ্ছে লন্ডন টাওয়ার ব্রিজ। খুবই চমৎকার একটি জায়গা, সবসময়ই মানুষজনে ভরপুর থাকে।বাংলাদেশ থেকে যখন প্রথম ইংল্যান্ডে এসেছিলাম তখন ঈদের দিন হাজব্যান্ডের সঙ্গে এই জায়গাটিতে ঘুরতে গিয়েছিলাম। এটাই ছিল আমার হাজব্যান্ডের সাথে ইংল্যান্ডের প্রথম বেড়ানো।আর বাংলাদেশ থেকে আসার পর প্রথম বড় ভাসুরের বাসায় উঠেছিলাম। সেখান থেকেই বেড়াতে গিয়েছিলাম এই টাওয়ার ব্রিজে।দিনটি ছিল ঈদের দিন, বেশ কিছুক্ষণ সময় আমরা কাটিয়েছিলাম সেখানে। অনেকগুলো ফটোগ্রাফিও করেছিলাম।কিন্তু সেই ফটোগুলো কোন মোবাইলে নেই। অবশ্য ফটোগুলো রয়েছে আমার অ্যালবামে।যাইহোক আজকে যে ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেগুলো তাহলে উপভোগ করা যাক।

Posted using SteemPro Mobile
এই সেই টাওয়ার ব্রিজ। এই টাওয়ার ব্রিজের বিশেষত্ব হচ্ছে যখন বড় লঞ্চ, জাহাজ এখান দিয়ে যায় তখন বীজ মাঝখান থেকে দুই ভাগ হয়ে সরে যায়। এরপর আবার আগের মত হয়ে যায়।খুবই চমৎকার একটি দৃশ্য।
ব্রিজের উপর থেকে এই চমৎকার ফটোগ্রাফিটি নিয়েছিলাম।
আমার মেয়ে দুটি তখন কত ছোট ছিল।আমরা যখন সকলে সেখানে গিয়েছিলাম তখন সেই দিনটিও ছিল ঈদের দিন।ঈদের দিন সকলে মিলে সেখানে ঘুরতে গিয়েছিলাম।পুরাতন ফটোগুলোতে সত্যিই অনেক স্মৃতি জড়িয়ে থাকে।অনেক কিছুই মনে পরছে ফটোগ্রাফিগুলো দেখে। যাইহোক আজ তাহলে এতটুকুই, আশা করছি আপনাদের ভালো লেগেছে।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
দারুণ স্মৃতি! লন্ডন টাওয়ার ব্রিজে প্রথম ইদে ভ্রমণটা কেমন লেগেছিল, বিশেষ করে হাবিবের সাথে? 🌉📸✨
পুরনো ফটোগ্রাফিতে পুরনো অনেক স্মৃতি জড়িয়ে থাকে।বাচ্চাদেরকে নিয়ে সুন্দর মূহুর্তগুলো আজ ও আপনাকে অতীতের সেই সুখ অনুভূতি গুলো জাগিয়ে তুলেছে।সুন্দর ফটোগ্রাফি ও সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।