সবুজে ঘেরা গ্রামের গল্প পর্ব-৬১
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি। আজ আমি চলে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে। আশা করি আগের পর্ব গুলোর মতই এই পর্বটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের বর্বের গল্প।
নদীর পাড়ের মানুষের জীবন অনেকটাই নদীনির্ভর। বর্ষার সময় মাছ ধরা তাদের প্রধান আয়ের উৎস। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তারা নদীতে কাটান। কখনো প্রচুর মাছ পান আবার কখনো খালি হাতে ফিরতে হয়। তবুও তারা আশা ছাড়েন না। কারণ নদীর ওপর তাদের বিশ্বাস অটুট। শুকনো মৌসুমে একই মানুষ মাঠে নেমে কৃষিকাজ করেন।
কেউ ধান চাষ করেন কেউ আখ চাষ করেন আবার কেউ শাকসবজি উৎপাদন করেন। তাদের কঠোর পরিশ্রমেই দেশের খাদ্যের চাহিদা পূরণ হয়। কৃষকের ঘামই দেশের সমৃদ্ধির ভিত্তি। গ্রামের সন্ধ্যা সত্যিই অসাধারণ। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে চারদিকে এক অপূর্ব শান্তি নেমে আসে। গরু ছাগল গোয়ালে ফিরে আসে। মাঠ থেকে কৃষকেরা বাড়ি ফেরেন। মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসে। গ্রামের প্রতিটি বাড়িতে রান্নার ধোঁয়া উঠতে থাকে। এই দৃশ্য মনকে এক অন্যরকম প্রশান্তি দেয়। এটাই ছিল আমার আজকের পর্বের গল্প। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই রইল আল্লাহ হাফেজ।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |






