সবুজে ঘেরা গ্রামের গল্প পর্ব-৮৭
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি পর্ব নিয়ে। আশা করি আগের পর্ব গুলোর মতই এই পর্বটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। তাহলে বেশি না কথা বলে চলুন শুরু করা যাক আমার আজকের পর্বের গল্প।
বর্ষায় কাদা আর শীতে ধুলাবালির মধ্যেও এই পথ মানুষের জীবনের সঙ্গে একাকার হয়ে আছে। গরুর গাড়ি আমাদের হাজার বছরের ঐতিহ্যের প্রতীক। আজ আধুনিক প্রযুক্তির যুগেও এই দৃশ্য বাংলার গ্রামীণ সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে। ধীরে ধীরে চলতে থাকা সেই গাড়ি যেন আমাদের শেখায় ধৈর্য আর পরিশ্রমের মূল্য কখনো কমে না। গ্রামের মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তাদের আন্তরিকতা। অতিথি এলে হাসিমুখে বরণ করে নেওয়া। প্রতিবেশীর বিপদে পাশে দাঁড়ানো। ফসল কাটার সময় একে অপরকে সাহায্য করা। এই মানবিক সম্পর্কই গ্রামের আসল শক্তি। অর্থসম্পদ দিয়ে সবকিছু কেনা যায় না কিন্তু মানুষের ভালোবাসা আর বিশ্বাস অর্জন করতে হয় সুন্দর আচরণের মাধ্যমে।
বিকেলের শেষ আলো যখন মাঠের ওপর পড়ে তখন পুরো পরিবেশ সোনালি রঙে রাঙিয়ে যায়। গরু নিয়ে রাখাল বাড়ি ফেরে। নদী থেকে নৌকা ঘাটে ভিড়ে। শিশুরা খেলাধুলা শেষ করে বাড়ির দিকে ছুটে যায়। মায়েরা উঠোনে বসে গল্প করতে করতে সন্ধ্যার রান্নার প্রস্তুতি নেন। ধীরে ধীরে চারদিকে এক প্রশান্ত পরিবেশ নেমে আসে। রাতের গ্রাম যেন আরও রহস্যময় এবং সুন্দর। আকাশভরা অসংখ্য তারা মানুষের মনে নতুন স্বপ্ন জাগায়। পূর্ণিমার রাতে নদীর জলে চাঁদের আলো পড়ে পুরো পরিবেশ রূপালি হয়ে ওঠে। এটাই ছিল আমার আজকের পর্বের গল্প আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই রইল আল্লাহ হাফেজ।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟