সবুজে ঘেরা গ্রামের গল্প পর্ব-৬৮
আসসালামু আলইকুম সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি চলে এসেছি আরো একটি নতুন পর্ব নিয়ে। আশা করি প্রতিটা পর্বের মতোই এই পর্বটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের পর্বের গল্প আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
গ্রামের সবচেয়ে বড় সম্পদ হলো উর্বর মাটি। এই মাটিতেই জন্ম নেয় ধান গম ভুট্টা আখ পাট সরিষা এবং নানা ধরনের সবজি। বছরের প্রতিটি মৌসুমে কৃষকেরা নতুন নতুন ফসলের স্বপ্ন দেখেন। বীজ বপনের দিন থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত প্রতিটি মুহূর্তে থাকে কঠোর পরিশ্রম আর অগাধ ধৈর্য। কখনো অতিবৃষ্টি কখনো খরা আবার কখনো প্রাকৃতিক দুর্যোগ তাদের পথ আটকে দেয়। তবুও তারা থেমে যান না। কারণ কৃষক জানেন মাটির প্রতি ভালোবাসাই একদিন তাঁর পরিবারের মুখে হাসি এনে দেবে।
নদীর তীর যেন এই গ্রামের প্রাণ। বর্ষাকালে নদী ভরে ওঠে। নৌকাগুলো সারিবদ্ধভাবে ঘাটে বাঁধা থাকে। ভোরের আলো ফুটতেই মাঝিরা জাল নিয়ে নদীতে নামেন। পানির ঢেউ আর বৈঠার ছন্দে শুরু হয় তাদের জীবনের আরেকটি দিন। মাছ ধরা শুধু তাদের পেশা নয় বরং পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া একটি ঐতিহ্য। এটাই ছিল আমার আজকের পর্বের গল্প আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। তাহলে বেশি কথা না বাড়িয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা রইল আল্লাহ হাফেজ।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |