সবুজে ঘেরা গ্রামের গল্প পর্ব-৬০
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে অনেক ভাল আছি। আপনারা সবাই জানেন আমি প্রথমে তুই চেষ্টা করি গ্রামের সৌন্দর্যগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করার। শহরে থেকে গ্রাম সব সময় আমার অনেক বেশি ভালো লাগে। গ্রামের চারিদিকে সবুজ প্রকৃতি এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো আমার ভীষণ ভালো লাগে। তাহলে তুমি শুরু করা যাক আমার আজকের পরের গল্প।
গ্রামের ছোট ছোট বাজারগুলোও বেশ আকর্ষণীয়। সকালে সেখানে তাজা শাকসবজি মাছ দুধ ডিম ফলমূল বিক্রি হয়। স্থানীয় কৃষকেরা নিজেদের উৎপাদিত পণ্য নিয়ে বাজারে আসেন। ক্রেতা বিক্রেতার হাসিমুখে জমে ওঠে বাজারের পরিবেশ। বড় কোনো শপিং মলের জাঁকজমক না থাকলেও এখানকার আন্তরিকতা অনেক বেশি।
নদীর পাড়ের দৃশ্য সবসময়ই অন্যরকম। শান্ত পানির ওপর ভেসে থাকা নৌকা আর দূরের সবুজ চর এক অসাধারণ দৃশ্য তৈরি করে। বর্ষার সময় নদী ভরে ওঠে। তখন মাছ ধরার ব্যস্ততা বেড়ে যায়। অনেক পরিবার পুরো মৌসুমজুড়ে মাছ ধরেই জীবিকা নির্বাহ করে। আবার পানি কমে গেলে নদীর তীরের উর্বর জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয়। এটাই ছিল আমার আজকের পর্বের গল্প আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। তাহলে পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোন পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই রইল আল্লাহ হাফেজ।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |






