সবুজে ঘেরা গ্রামের গল্প পর্ব-৬৬

in আমার বাংলা ব্লগ • 9 hours ago


আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরো একটি পর্ব নিয়ে। গ্রামের বিভিন্ন ধরনের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লাগে। এইজন্য যখনই সময় পাই তখনই বাইক নিয়ে বের হয়ে পড়ি ফটোগ্রাফির উদ্দেশ্যে। আশাকরি আমার এই পুরো গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্বের গল্প।

22652.jpg


নদী শুধু একটি জলধারা নয় বরং হাজারো মানুষের জীবন ও জীবিকার উৎস। বর্ষার সময় নদী প্রাণ ফিরে পায়। তখন জেলেরা নৌকা নিয়ে ভোর থেকে গভীর রাত পর্যন্ত মাছ ধরেন। নদীর ঢেউ আর বৈঠার ছন্দে এগিয়ে চলে তাদের জীবন। ভালো মাছ পেলে পরিবারের মুখে হাসি ফুটে ওঠে। আর মাছ কম পেলেও তারা আশা হারান না কারণ তারা জানেন নদী একদিন আবার তাদের মুখে হাসি ফিরিয়ে দেবে। শুকনো মৌসুমে নদীর চরে শুরু হয় নতুন ব্যস্ততা। উর্বর মাটিতে কৃষকেরা নানা ধরনের ফসল ফলান।


22653.jpg

22654.jpg


কোথাও ভুট্টা কোথাও মরিচ কোথাও তরমুজ আবার কোথাও শাকসবজির সবুজ ক্ষেত। কয়েক মাস আগেও যেখানে শুধু নদীর পানি ছিল সেখানে এখন নতুন জীবনের গল্প লেখা হচ্ছে। এই পরিবর্তন প্রকৃতির এক অসাধারণ উপহার। সবুজ আখের ক্ষেত গ্রামের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আখ চাষে যেমন শ্রম লাগে তেমনি ধৈর্যও লাগে। মাসের পর মাস পরিচর্যার পর যখন আখ কাটার সময় আসে তখন কৃষকের চোখে মুখে আনন্দের ঝলক দেখা যায়। আশা করি পুরো গল্পটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তাহলে কথা না বাড়িয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় রইল আল্লাহ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Polish_20240825_125322804.png

Sort:  
 8 hours ago 

WRITZE এ কখন কাজ শুরু হবে..?
কবে থেকে আমরা কাজ করবো...?