ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশগুলোতে টাইম চেঞ্জ হয়ে গেল আজ

in আমার বাংলা ব্লগ • yesterday
আসসালামুআলাইকুম

সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_4971.jpeg

Source

আজকে এই পোস্টটি শুরু করার আগে আমাদের এখানের ওয়েদারের একটু আপডেট দিয়ে দিচ্ছি আপনাদেরকে।গতকাল একটি পোস্টে আপনাদেরকে বলেছিলাম বড় একটি ঝড় অস্টেন অলরেডি বয়ে গিয়েছে ইউকের বিভিন্ন অঞ্চলে এবং আরও একটি ঝড়ের সতর্কতা দেওয়া হয়েছিল। অলরেডি সেই ঝড়টিও বয়ে গিয়েছে। অনেক ক্ষয় ক্ষতি হয়ে গিয়েছে, বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় আশি হাজরের মতো পরিবার।এখানেও প্রবল ঝড়ো হাওয়া হচ্ছিল আর মাঝে মাঝে কয়েকটি এলাকায় কারেন্টও চলে গিয়েছিল। অবশ্য কারেন্ট যাওয়ার পরপরই আবার চলে এসেছিল। কেমন একটা আতঙ্ক তখন কাজ করছিল, যদি কারেন্ট চলে যায় ২-৩ দিন এভাবেই থাকতে হবে কষ্ট করে।যাইহোক ঝড়ের আতঙ্ক এখন মোটামুটি শেষ হয়েছে। কিন্তু অন্যান্য যেমন সাইবার হামলা সহ আরও অনেক প্রাকৃতিক দুর্যোগ সামনে আসতে পারে সেগুলোর জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে।

এবার চলে যাচ্ছি আজকের মূল পর্বে। ইংল্যান্ডে সাধারণত ৬ মাস পর পর টাইম চেঞ্জ করা হয় অর্থাৎ বাংলাদেশের সাথে কখনো কখনো সময়ের পার্থক্য হয় ছয় ঘন্টা, আবার কখনো কখনো হয় পাঁচ ঘন্টা। এখন শীতের সিজন, এই ছয় মাসে বাংলাদেশের সাথে পার্থক্য থাকবে ৬ ঘন্টা।গতকাল রাত দুইটার সময়, অবশ্য গতকাল হবে না আজ রাতেই হবে যেহেতু বারোটার পরে, রাত দুটার সময় টাইম চেঞ্জ হয়ে রাত ১ টা হয়েছে। অর্থাৎ এক ঘণ্টা সময় আমরা বেশি পেলাম। যেহেতু এখন শীতের সিজন তাই দিন অনেক ছোট, আর এই দিনকে বড় করার জন্য এই প্রক্রিয়া।যখন টাইম এভাবে বাড়ানো হয় তখন বেশ ভালই লাগে বিশেষ করে সকালে যখন ঘুম থেকে যখন উঠি তখন এক ঘন্টা সময় বেশি পাওয়া যায়।আর আজকে আমাদের এখানে মাগরিব হয়েছে চারটা চুয়াল্লিশ মিনিটে।টাইম চেঞ্জ না হলে মাগরিব হত ৫:৪৪ মিনিটে।এখন দিন ছোট, এভাবে দিন আরো কমতে কমতে তখন মাগরিবের টাইম হবে ৩: ৪৫।এটিই হবে সবচেয়ে ছোট দিন।আশা করছি ব্যাপারটি বুঝতে পেরেছেন।এ সময় মোবাইলগুলো অটোমেটিকলি তাদের টাইম চেঞ্জ করে নেয়।

অন্যদিকে এপ্রিলের শেষের দিকে আবার টাইম চেঞ্জ হবে। তখন আবার এক ঘন্টা সময় কমিয়ে দেওয়া হবে যেহেতু তখন দিন বড় থাকে।এখন বাংলাদেশের সাথে সময়ের পার্থক্য থাকবে ৫ ঘন্টা।আমার কিন্তু ওই সময়টা আর ভালো লাগে না কারণ তখন এক ঘন্টা সময় হারিয়ে গেল।অবশ্য ধীরে ধীরে তখন আবার সবকিছুই সেটেল হয়ে যায়। যাইহোক সময় চেঞ্জ নিয়ে আশা করছি আপনাদেরকে ছোট্ট একটি ধারণা দিতে পেরেছি। আজ তাহলে এতটুকুই।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

It was really helpful to read how the storm caused power outages for so many families—have you seen any long‑term impacts on the local businesses around the clock tower? 🌪️⚡️🗺️