প্রচারের কথা।
যেহেতু পরিচিত এক ছোট ভাই, স্থানীয় এলাকার কমিশনার পদে নির্বাচন করবে, তাই তার জন্য প্রতিনিয়ত নিত্য নতুন কথা প্রচারণার জন্য লিখে দিতে হচ্ছে।
প্রিয় পৌরসভার ৬ নং ওয়ার্ডবাসী,
আপনাদের ওয়ার্ডটি প্রতিনিয়ত নানাবিধ সমস্যায় জর্জরিত। প্রশ্ন হচ্ছে, এই বাস্তবতা কি আপনাদের ভাবায়? নাকি বছরের পর বছর সমস্যার বোঝা বয়ে বেড়ানোই আপনাদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে?
আমি না হয়, নিজের জায়গা থেকে জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা পোষণ করেছি। কিন্তু আমার ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব আপনাদের। পরিবর্তন চাইলে শুধু প্রত্যাশা করলে হবে না, পরিবর্তনের পক্ষে দাঁড়ানোর সাহসও থাকতে হবে।
আছে কি সেই হিম্মত? প্রচলিত বাস্তবতা বদলে ৬ নং ওয়ার্ডকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও জনবান্ধব করে গড়ে তুলতে পাশে থাকবেন তো?
সিদ্ধান্ত আপনাদের, উদ্যোগ আমার। আসুন, কথায় নয়,সম্মিলিত প্রচেষ্টায় পরিবর্তনের পথ তৈরি করি।
আপনাদের কথা শুনতে, সমস্যা বুঝতে এবং পাশে থাকতে আমার দরজা উন্মুক্ত।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟