ছড়িয়ে যাক সম্প্রীতি।

in আমার বাংলা ব্লগ • 2 days ago

44494.jpg
source

উৎসব হোক রক্তমাংসে গড়া মানুষের, যেখানে আনন্দের চেয়ে বড় হয়ে উঠবে মানবিকতা, আনুষ্ঠানিকতার চেয়ে প্রাধান্য পাবে আন্তরিকতা। হিংসা, বিদ্বেষ, বিভেদ আর প্রতিহিংসার দেয়াল ভেঙে মানুষে মানুষে মিলুক হাত, গড়ে উঠুক পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহমর্মিতার বন্ধন।

উৎসবের প্রকৃত সৌন্দর্য তো কাউকে ছোট করা কিংবা কাউকে দূরে সরিয়ে দেওয়ার মধ্যে নয় বরং সবাইকে সঙ্গে নিয়ে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই তার সার্থকতা। মতের অমিল থাকুক, বিশ্বাসের ভিন্নতা থাকুক, তবুও মানুষ হিসেবে একে অপরের প্রতি সম্মানটুকু অটুট থাকুক।

পৃথিবীটা হোক মানুষের, মানবিক মানুষের। যেখানে ধর্ম, বর্ণ, মতাদর্শ কিংবা শ্রেণির বিভাজন ছাপিয়ে বড় হয়ে উঠবে মনুষ্যত্ব। ঘৃণার বদলে ভালোবাসা, প্রতিশোধের বদলে ক্ষমাশীলতা আর বিভেদের বদলে সম্প্রীতি ছড়িয়ে পড়ুক প্রতিটি জনপদে।

উৎসব হোক সবার, আনন্দ হোক সর্বজনীন। হিংসা ঘুচে যাক, মিলুক মানুষের হাত, হৃদয়ে হৃদয়ে তৈরি হোক সম্প্রীতির সেতু।

শেষ পর্যন্ত আমাদের সবচেয়ে বড় পরিচয়,আমরা মানুষ।