ইচ্ছেটাই আসল।
কেউ যদি সহজ কথাটাই সহজভাবে বুঝতে না চায়, তখন আর কী-ই বা করার থাকে!
সব কথা বুঝিয়ে বলতে হয় না, আর সবাইকে বোঝানোর দায়িত্বও কারও নয়। কথা সোজা হলে সেটাকে বাঁকা করে বোঝার দায় বক্তার নয়,সমস্যাটা তখন বোঝার মানসিকতায়।
ঘুরিয়ে-পেঁচিয়ে বলি না। যা বলি, একদম পরিষ্কার। কারও পছন্দ হলো কি না, সেটা আলাদা বিষয়। সত্য কথাকে মিষ্টি কথার মোড়কে সাজিয়ে পরিবেশন করার অভ্যাস নেই বললেই চলে ।
কিন্তু কেউ যদি ইচ্ছে করেই সরল কথার মধ্যে জটিলতা খোঁজে , স্পষ্ট কথার ভেতরেও অন্য অর্থ বসিয়ে নেয়, তাহলে সেখানে ব্যাখ্যা দেওয়া নিছক সময়ের অপচয়।
কিছু মানুষ উত্তর চায় না, তারা শুধু নিজেদের মতো করে অর্থ দাঁড় করাতে চায়। তাদের কাছে যুক্তি নয়, নিজের বানানো ব্যাখ্যাটাই শেষ কথা।
তাই একটা পর্যায়ে এসে চুপ থাকাটাই ভালো মনে হয় ।
যে বুঝতে চায়, তার জন্য ইশারাই যথেষ্ট।
আর যে বুঝতে চায় না, তার সামনে অভিধান খুলে বসালেও লাভ নেই।
এই হচ্ছে অবস্থা।
