ছেলে মাদক খায়, নাকি নিজের বাবার রক্ত খায়?

in আমার বাংলা ব্লগ • 19 hours ago

44152.jpg

বাবা,
ঢাকায় দিনমজুরের কাজ করে ঘাম ঝরিয়ে টাকা উপার্জন করে এবং সেই টাকা বাড়িতে পাঠায়। আর এদিকে ছেলে সেই টাকায় গ্রামে বসে মাদক সেবন করে!

আচ্ছা, ছেলে মাদক খায়, নাকি নিজের বাবার রক্ত খায়?

যে বাবা নিজের হাড়ভাঙা পরিশ্রমে সন্তানের ভবিষ্যৎ গড়তে চায়, সেই বাবার কষ্টার্জিত টাকায় নিজের ভবিষ্যৎ ধ্বংস করার নাম কি তবে সন্তান হওয়া?

নিজের বাবার ঘামের মূল্য বোঝার মতো বিবেকটুকুও যদি না থাকে, তাহলে পারলে অকৃতজ্ঞের খাতায় নাম লিখে রেখো ?

ভাই রে,
মাদক শুধু তোমার শরীর ধ্বংস করছে না,তোমার জন্য জীবনভর খেটে যাওয়া মানুষটার স্বপ্নও প্রতিদিন একটু একটু করে হত্যা করছে।

বাবার ঘামকে নেশায় উড়িয়ে দেওয়ার আগে, একবার অন্তত ভাবো,এই ঘামের প্রতিটি ফোঁটার পেছনে কতটা কষ্ট লুকিয়ে আছে!

সত্যিই,আজকাল হতাশ লাগে!

প্রশ্ন জাগে,আমরা সন্তান তৈরি করছি, নাকি নিজের হাতে নিজেদের স্বপ্নের কবর খুঁড়ছি?