চারা

in আমার বাংলা ব্লগ4 days ago

40068.jpg
source

ব্রাদার,

যদি কোনোদিন সম্মানিত কোনো আসনে যাওয়ার সুযোগ হয়, তাহলে দয়া করে অহেতুক ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাবেন না। তার বদলে পরিবেশবান্ধব কোনো গাছের চারা দিয়েন।

বিশ্বাস করেন, একটা ছোট্ট চারার মধ্যে যে আনন্দ, যে ভালোবাসা আর ভবিষ্যতের যে স্বপ্ন লুকিয়ে থাকে—সেটা কোনো ফুলের তোড়ায় আমি খুঁজে পাই না।

ফুলের তোড়া হয়তো কয়েকদিন পর শুকিয়ে যাবে, কিন্তু একটা গাছ বছরের পর বছর বেঁচে থাকবে। একদিন হয়তো সেই গাছের ছায়ায় কেউ বসবে, পাখি এসে আশ্রয় নেবে, পথিক একটু জিরিয়ে নেবে, আর আমাদের পরের প্রজন্ম নির্মল বাতাস পাবে।

তাই আমার জন্য আনুষ্ঠানিকতার ফুল নয়, জীবনের জন্য একটি গাছই যথেষ্ট।

আমাদের চারপাশে প্রচুর বৃক্ষরোপণ দরকার। পৃথিবীটাকে একটু সবুজ, একটু বাসযোগ্য করে রেখে যাওয়ার চেষ্টাটুকু অন্তত আমাদের করা উচিত।

যদি কোনোদিন সেই সম্মানিত আসনে যেতে পারি,ফুলের তোড়া নয়, একটা গাছের চারা দিয়েন।

তাতেই ভীষণ খুশি থাকব।হয়তো সেই চারাটাই একদিন আমাদের সবার জন্য ছায়া হয়ে দাঁড়াবে।