আধ্যাত্মিক প্রশান্তি।

in আমার বাংলা ব্লগ • 4 days ago

43482.jpg
source

আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে দুটো কথা ভাগ করে নিতে পেরে বলা যায়, কিছুটা আধ্যাত্মিক প্রশান্তি পাচ্ছি। এজন্য অবশ্য স্বাধীন ভাইকে ধন্যবাদ দিতেই হয়।

যেহেতু আপনারা নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, তাই সর্বপ্রথম আপনাদের সিদ্ধান্তকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই।

পচাগলা সমাজব্যবস্থায় আপনাদের মতো উদীয়মান তরুণরা যখন স্বেচ্ছায় এগিয়ে এসেছে, তখন হয়তো আশাব্যঞ্জকভাবে ভাবা যায়, নিভু নিভু বাতিতে জ্বালানির খুব একটা ঘাটতি হবে না।

এটা সত্য, সেঁধিয়ে যাওয়া প্রচলিত ব্যবস্থায় শিরদাঁড়া উঁচু করে নিজের চিন্তাধারার বাস্তবায়ন করা বেশ কষ্টসাধ্য ব্যাপার। তারপরও শুধু এতটুকুই বলতে চাই, আর যা-ই হোক, সততা বিকিয়ে ফেলিয়েন না।

মানুষ আপনাদের ঠিকই খুঁজে নেবে, খানিকটা আগে আর পরে।

মঙ্গল হোক সবার।