অনুভূতি
সময়ের হিসাবে হয়তো দীর্ঘ কয়েকটি বছর পেরিয়ে গেছে, বদলেছে জীবনের অনেক কিছু, চারপাশের পরিবেশ, মানুষের ব্যস্ততা, চলার পথ।
অথচ অনুভূতির জায়গাটুকুতে আজও যেন সেই প্রথম দিনের মতোই সবকিছু অমলিন।
মানুষ চেনার সবচেয়ে সুন্দর দিক বোধহয় এটাই,সময় যতই গড়িয়ে যাক, দূরত্ব যতই বাড়ুক, কিছু মানুষ সম্পর্কের উষ্ণতা হারিয়ে যেতে দেয় না।
কোনো বিশেষ উপলক্ষের প্রয়োজন হয় না, প্রতিদিন কথা বলারও বাধ্যবাধকতা থাকে না, তবুও কোথাও একটা অদৃশ্য টান থেকে যায়।
আসলে সম্পর্কের গভীরতা সময়ের দৈর্ঘ্যে নয় বরং সময় পেরিয়েও কে কতটা আন্তরিকভাবে পাশে থাকে, তার মধ্যেই প্রকাশ পায়।
দিন শেষে এমন কিছু মানুষ জীবনে থেকে যায়, যাদের উপস্থিতিই মনে করিয়ে দেয়,সবকিছু বদলে গেলেও কিছু অনুভূতি কখনো পুরোনো হয় না।