মজার ব্যাপার হচ্ছে।

in আমার বাংলা ব্লগ • 3 days ago

43859.jpg
source

ভদ্রলোকের সঙ্গে দুই থেকে তিনবার সশরীরে কথা হয়েছিল। যদিও খুব আহামরি কোনো কথা নয়, তবে যতটুকু কথাই হয়েছিল, তা বেশ স্পষ্ট, গোছানো এবং সাবলীল।

মজার ব্যাপার হচ্ছে, অভ্যুত্থানের পরে এসে বেশ ভালোভাবে জানতে পেরেছি,আমার বেশিরভাগ কমরেড (স্নেহের ছোট ভাইয়েরা) ভদ্রলোকের সঙ্গে বহু আগে থেকেই নিজেদের চিন্তাভাবনা ভাগাভাগি করে নিত।

থাক, সেসব পুরোনো কথা। আমি আসলে স্বতন্ত্র চিন্তার মানুষ। সবার সঙ্গেই কমবেশি মুখপরিচয় আছে, এটাই অনেক। তাছাড়া কারও কাছে অতিরিক্ত প্রত্যাশা কিংবা প্রাপ্তির হিসাব রাখার স্বভাব আমার নেই বললেই চলে।

সামনে যে স্থানীয় সরকার নির্বাচন আসছে, তা হয়তো কমবেশি সকলেই জানেন। শুনলাম, ভদ্রলোক আসন্ন নির্বাচনে গোবিন্দগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী।

দেখুন,যা বলছি, পরিষ্কার ও সোজাসাপ্টা। এটা সত্য, আমি ৬ নং ওয়ার্ডের ভোটার। তবে আমার অনেক শুভাকাঙ্ক্ষী, এমনকি আত্মীয়-স্বজন ১ নং ওয়ার্ডে বহু আগে থেকেই স্থায়ীভাবে বসবাস করছে। তাদের প্রতিই মূলত আমার ক্ষুদ্র অনুরোধ,আপনাদের সহযোগিতার হাত ভদ্রলোকের জন্য প্রসারিত হোক।

দূর থেকে শুভেচ্ছা রইল।