দৃষ্টিভঙ্গি

in আমার বাংলা ব্লগ • 2 days ago

44595.jpg
source

সমস্যাটা সূর্যের আলোতে নয়, সমস্যা আপনার দৃষ্টিভঙ্গিতে। হতে পারে, আপনার চিন্তা-চেতনায়, মস্তিষ্কে কিংবা বিবেকের গভীরে এমন কিছু জটিলতা বাসা বেঁধেছে, যার কারণে আপনি আলোকে গ্রহণ করতে পারেন না।

কিন্তু তাই বলে আলো তার নিজস্ব বৈশিষ্ট্য হারাবে, কিংবা পৃথিবী আলোকিত হওয়া বন্ধ করে দেবে,এমনটা ভাবার কোনো কারণ নেই, ভাই।

মনে রাখবেন, আপনি সত্যকে অস্বীকার করলেই সত্য মিথ্যা হয়ে যায় না, বাস্তবতাকে অস্বীকার করলেই বাস্তবতা বদলে যায় না। বরং আপনার অস্বীকার করার প্রবণতাই আপনার চিন্তার সীমাবদ্ধতাকে প্রকাশ করে।

পৃথিবী আপনার ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ওপর নির্ভর করে চলে না। আপনি আলো অপছন্দ করেন বলে অন্যদেরও অন্ধকারে থাকতে হবে, আপনি সত্য দেখতে চান না বলে অন্যরাও সত্যকে উপেক্ষা করবে,এমন কোনো বাধ্যবাধকতা নেই।

অন্ধকারে থাকতে চাইলে থাকুন, সেটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু নিজের অন্ধকারবোধকে পৃথিবীর বাস্তবতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করবেন না।

কারণ আপনার ঘরের আলো নিভিয়ে দেওয়ার ক্ষমতা আপনার আছে, কিন্তু সূর্যকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা আপনার নেই, ভাই।