মেকি হাসি।

in আমার বাংলা ব্লগ • 2 days ago

44861.jpg
source

আচ্ছা, বুকে হাত দিয়ে বলুন তো, শেষ কবে মন খুলে হেসেছেন? প্রশ্নটা আপনার কাছে অদ্ভুত মনে হতে পারে, তবে একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো!

আমার মনে হয় না, এই মুহূর্তে প্রশ্নটির সঠিক জবাব আপনার কাছে আছে।

এই লেখার মূল উপজীব্য জুগিয়েছে বাল্যবন্ধু জিহাদ, যে কিনা বহু আগেই বুয়েট থেকে পড়াশোনা শেষ করে লন্ডনে পাড়ি জমিয়েছে।

চারপাশে একটু ভালোভাবে তাকান তো, কী দেখছেন? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আর যা-ই হোক, কারও হৃদয় নিংড়ানো হাসিমুখ দেখতে পাননি। জীবনের গোলকধাঁধায় পড়ে হাসিটাই যেন মানুষের মুখ থেকে ফুরিয়ে গিয়েছে।

সত্যিই, কারও মুখে হাসি নেই। সংসার, জীবন-জীবিকা, আয়-রোজগার, ঝুটঝামেলা, দায়িত্ব-কর্তব্য, ভবিষ্যৎ ভাবনা ও দুশ্চিন্তায় পড়ে সবার মুখ যেন নিশ্চুপ।

তাছাড়া, জীবনে দুঃখ-কষ্ট, পাওয়া-না পাওয়ার হিসাব-নিকাশ, অসহায়ত্ব,এসব তো লেগেই আছে। এত কিছুর ভিড়ে হাসি একেবারেই মরীচিকা।

তবে যা-ই বলুন না কেন, সবকিছুকে মাড়িয়ে যদি মুখের কোণ দিয়ে ফিক করে কিছুটা হেসেই ফেলেন, তাহলে জেনে রাখুন, এই হাসি কোনোভাবেই আপনার ভেতর থেকে নিংড়ে আসা হাসি নয় বরং বলতে পারেন, মেকি হাসি।