ভাবনা চিন্তা।

in আমার বাংলা ব্লগ • 4 days ago

47511.jpg
source

পীরে কামেল, ওলি-আউলিয়া, সাধু-সন্ন্যাসী, দরবেশ, আউল-বাউল, বুজুর্গ, আতি-পাতি-ছাতি নেতা থেকে শুরু করে কিলবিল করা বুদ্ধিজীবীর এই দেশে, নিজেকে খুব বেশি কিছু ভাবার কোনো ইচ্ছা কিংবা যোগ্যতা,কোনোটাই আমার নেই।

আমি নিতান্তই এক নগণ্য পাবলিক। কারও পদ-পদবি, ক্ষমতা কিংবা প্রভাব-প্রতিপত্তির প্রতিযোগিতায় নিজেকে জড়ানোরও কোনো আগ্রহ নেই।

আমার ছোট্ট ঝুলিতে শুধু একটুখানি ভালোবাসা আছে। মানুষকে মানুষ হিসেবে দেখার ইচ্ছা আছে, সামর্থ্য অনুযায়ী পাশে থাকার মানসিকতা আছে। এর বাইরে বিশেষ কোনো পরিচয় কিংবা বাহাদুরি দেখানোর মতো কিছুই নেই।

তাই পদ-পদবি, অহংকার, আত্মপ্রচার আর ভণ্ডামির হিসাব-নিকাশ আপনাদের কাছেই থাকুক। কে কত বড়, কে কত জ্ঞানী, কে কত ক্ষমতাবান,সেসবের প্রতিযোগিতায় আমি বরাবরই অনাগ্রহী।

আমি না হয় সাধারণ মানুষ হয়েই থাকলাম। দিনশেষে মানুষের প্রতি ভালোবাসাটুকু যেন হারিয়ে না ফেলি, সেটুকুই আমার চাওয়া।