মহাশয়

in আমার বাংলা ব্লগ • yesterday

49087.jpg
source

নিজের ঘরেই জঞ্জালের পাহাড় জমে আছে, অথচ মহাশয় ব্যস্ত পুরো দেশ সামলাতে! অন্যের ঘরের হিসাব-নিকাশ নিয়ে তার চিন্তার শেষ নেই, কিন্তু নিজের উঠোনের দিকে তাকানোর যেন সময়ই নেই।

কী এক অদ্ভুত অবস্থা!

আরে ভাই,

আগে নিজের ঘরটা শতভাগ পরিষ্কার করুন। নিজের চারপাশের অনিয়ম, অসংগতি আর আবর্জনাগুলো সরিয়ে ফেলুন। নিজের অবস্থানটা একটু স্বচ্ছ করুন। তারপর না হয় দেশ নিয়ে ভাববেন, সারাদেশের মানুষকে জ্ঞান দেবেন, অন্যের ভুল ধরতে বসবেন।

নিজের ঘর অগোছালো রেখে অন্যের ঘর গোছানোর পরামর্শ দেওয়াটা নিছক হাস্যকরই নয়, একধরনের দ্বিচারিতাও বটে।

আগে নিজেকে সামলান, তারপর না হয় দেশ সামলানোর স্বপ্ন দেখুন।

যত্তসব আত্মবিস্মৃত মহাশয়!