প্রতিকার
স্থানীয় হাসপাতালের স্বাস্থ্যসেবা ও চিকিৎসার মান উন্নয়ন নিয়ে, আমার চিন্তা ভাবনা বহু পুরনো। যারা আমাকে কম করা হলেও ১৫-২০ বছরের অধিক সময় ধরে চেনে, তারা হয়তো এই বিষয়টি বেশ ভালোভাবেই জানে। থাক সে সব পুরনো কথা।
গতকাল ভিডিও প্রকাশ হওয়ার পর থেকেই, নানাভাবেই অনেকে মন্তব্য করেছেন কিংবা এখনো করেই যাচ্ছেন ।
দেখুন, আপনি যদি প্রকৃত অর্থেই সরকারি হাসপাতাল থেকে পরিপূর্ণ চিকিৎসা সেবা পেতে চান কিংবা তাদের কাছ থেকে সেভাবে পেয়ে আপনি অসন্তুষ্ট হয়ে থাকেন বা সেবার মান আরো উন্নত করার চিন্তা ভাবনা নিয়ে ভেবে থাকেন বা আপনার যদি কোন অভিযোগ থেকে থাকে বা যত্রতত্র গড়ে ওঠা ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টার বা প্রাইভেট ক্লিনিক সিন্ডিকেটের কার্যক্রমে যদি ক্রমাগত বলির পাঁঠা হন , তাহলে অবশ্যই নিম্নলিখিত বিষয়ে একটু অধিকতর গুরুত্বের সহকারে নজর দিন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ জানান।
স্থানীয় এমপি বা প্রতিমন্ত্রীর কাছে সরাসরি মতামত জানান।
যদি মনে করেন প্রধানমন্ত্রী বরাবর নিজের অভিমত জানাবেন, তাহলে প্রধানমন্ত্রীর সরকারি ওয়েবসাইটে গিয়ে মতামত দিন।
চিকিৎসা কোন দয়া নয়, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার।
ধন্যবাদ।