মানুষ হওয়া জরুরি।

in আমার বাংলা ব্লগ • 3 days ago

47922.jpg
source

রাজনীতির হিসাব-নিকাশ, দল-মত কিংবা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ আপাতত একপাশে রাখি। একজন মানুষের ক্ষুধার্ত পেট, রক্তাক্ত শরীর, অনাগত সন্তানের মুখ একবার দেখার আকাঙ্ক্ষা আর স্ত্রীর জন্য বুকভরা দুশ্চিন্তা,এই দৃশ্যগুলোই সবচেয়ে বেশি নাড়া দেয়।

একবার ভাবুন, ক্ষমতা আর প্রতিহিংসার খেলায় একজন মানুষকে কতটা অসহায় করে ফেলা যায়! যে মানুষটির নিজের শরীর রক্তাক্ত, পেটে তীব্র ক্ষুধা, অথচ সেই অসহায় মুহূর্তেও তার ভাবনায় ঘুরপাক খাচ্ছে অনাগত সন্তান আর প্রিয় স্ত্রীর মুখ।

রাজনীতি করতে গিয়ে মানুষ কি এতটাই অমানবিক হয়ে পড়েছে যে, প্রতিপক্ষের ক্ষুধা, যন্ত্রণা, পারিবারিক সম্পর্ক কিংবা মানবিক অনুভূতিগুলোরও আর কোনো মূল্য রাখে না?

মতপার্থক্য , রাজনৈতিক বিরোধ , এমনকি আদর্শিক সংঘাতও থাকতে পারে। কিন্তু তাই বলে একজন মানুষের মৌলিক মানবিক অধিকারটুকুও কি কেড়ে নিতে হবে?

ক্ষমতা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, আর প্রতিহিংসা কখনো ন্যায়বিচারের বিকল্প হতে পারে না।

রাজনীতির মঞ্চে জয়-পরাজয়ের হিসাব হয়তো বদলায়, কিন্তু ক্ষমতার দম্ভে মানুষের প্রতি যে নির্মমতা দেখানো হয়, ইতিহাস তার হিসাব ঠিকই রেখে দেয়।

তাই বলি কি ভাই,

রাজনীতির আগে মানুষ হওয়াটা জরুরি।