সিদ্ধান্ত

in আমার বাংলা ব্লগ10 hours ago

40431.jpg
source

লেখাগুলো তো বাচ্চার মতো, তাই বাচ্চাকে যেমন স্নেহ করি, তেমনটাই হয়তো লেখার প্রতিও যত্নশীল। আর যাই হোক, ভুংভাং মানুষের জন্য শব্দ অপচয় করার ক্ষেত্রে আমি ভীষণ কার্পণ্য বোধ করি। বলতে গেলে, তাদের জন্যই শব্দ ব্যয় করি, যারা শব্দের গুরুত্ব বোঝে।

জঞ্জালের অবাধ ভূমি গোবিন্দগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড। নানাবিধ সমস্যায় ভুগতে ভুগতে ওয়ার্ডটার একদম প্রাণ যায় যায় অবস্থা।

যদি কথা বিশ্বাস না হয়, তাহলে পৌরসভার সামনে গিয়ে দাঁড়ালেই কথাগুলোর চাক্ষুষ প্রমাণ পেয়ে যাবেন। সমস্যা দেখতে যেতে হবে না, সমস্যাই আপনার সামনে এসে হাজির হয়ে যাবে।

নিপু ভাইয়ের সঙ্গে পরিচয় পাঁচ আগস্টের পরে। যেহেতু টুকটাক সামাজিক কাজে লিপ্ত থেকে মাগনায় বনের মোষ তাড়ানোর অভ্যাস আছে, তাই হয়তো নিজেদের মধ্যে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক তৈরি হতে খুব একটা বেশি সময় লাগেনি।

একত্রে বেশ কিছু সামাজিক কাজ করার সুযোগ হয়েছে। যে দু-চার কথা লিখছি, তা নিতান্তই পূর্ব অভিজ্ঞতার আলোকে।

ভদ্রলোক যদিও আমার বয়সে ছোট, তারপরও সম্মানিত মানুষকে সম্মান দিতে আমার খুব একটা অসুবিধা হয় না। যতদূর শুনেছি, সে এবার ৯ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করতে ইচ্ছুক।

যদি কথাটা প্রকৃত অর্থেই সত্য হয়, তাহলে আমি মনে করব, ৯ নং ওয়ার্ডের জঞ্জাল দূর করার জন্য সমসাময়িক সময়ে এই মানুষটার বাস্তবিক অর্থেই প্রয়োজন আছে।

পৌরসভার ৯ নং ওয়ার্ডবাসী এবার যৌক্তিকভাবেই সিদ্ধান্ত নিক, তারা জঞ্জাল ও অন্ধকারে ডুবে থাকবে, নাকি সবকিছুকে অতিক্রম করে যোগ্য প্রার্থীকে মূল্যায়ন করবে?

এ সিদ্ধান্ত শুধুমাত্র ৯ নং ওয়ার্ডবাসীর।

সর্বোপরি, নিপু ভাই যদি সত্যিই কাউন্সিলর পদপ্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে তাকে কমরেড হিসেবে অগ্রিম উষ্ণ শুভেচ্ছা জানালাম।