১৩ সেপ্টেম্বর
সমস্যার শেষ নাই রে ভাই। একটার পর একটা লেগেই আছে। একটা সমস্যা সামলাতে না সামলাতেই আরেকটা এসে হাজির,
মনে হয় সমস্যাগুলোও বুঝি আমাকে ছেড়ে যাওয়ার পাত্র নয়!
তারিখ বদলায়, সময় যায়, দিন পেরিয়ে সপ্তাহ আসে, ক্যালেন্ডারের পাতা উল্টায়,শুধু সমস্যাগুলোই যেন একই জায়গায় দাঁড়িয়ে থাকে। বরং কখনো কখনো মনে হয়, পুরোনোটার সঙ্গে নতুনটা যোগ হয়ে তালিকাটা আরও একটু বড় হচ্ছে।
কিছু সমস্যা সমাধান করি, কিছু সমস্যাকে সময়ের হাতে ছেড়ে দিই, আর কিছু সমস্যা নীরবে বয়ে নিয়ে চলি।
বাইরে থেকে জীবন স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে হিসাবটা একেবারেই অন্যরকম।
তারিখ বদলাচ্ছে, সময় যাচ্ছে,জীবনও এগিয়ে চলছে।
শুধু সমস্যা আর পিছু ছাড়ছে না।
এই হচ্ছে অবস্থা।
