বার্তার উত্তর।

in আমার বাংলা ব্লগ • 7 days ago

47188.jpg
source

আপনাদের চিন্তাধারা সুন্দর, যা আপনাদের ওয়েবসাইট ঘেঁটে জানতে পেরেছি।

তবে আজ সন্ধ্যায় আপনাদের কোম্পানির স্থানীয় মার্কেটিং প্রতিনিধিদের সঙ্গে টুকটাক কথা বলার সুযোগ হয়েছিল। বিশেষ করে আলুর বীজ নিয়ে তাদের সঙ্গে কথা বলতে গিয়ে কিছুটা কৌতূহল তৈরি হয়েছিল।

কিন্তু দুঃখজনক বিষয় হলো, আমার কৌতূহল থেকে করা কয়েকটি প্রশ্নকে আপনাদের প্রতিনিধিরা খানিকটা এড়িয়ে গেছেন কিংবা গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করেননি।

অবশ্য এ জন্য তাদের সরাসরি দোষারোপ করতে চাই না। তারা হয়তো নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত ছিলেন, কিংবা সে মুহূর্তে আমার প্রশ্নগুলো গ্রহণ করার মতো মানসিক অবস্থায় ছিলেন না।

তবুও মনে করি, একজন আগ্রহী মানুষের কৌতূহল ও জানার আগ্রহকে একটু গুরুত্ব দেওয়া উচিত। কারণ, প্রশ্ন থেকেই তো নতুন কিছু জানার এবং বোঝার সুযোগ তৈরি হয়।

বিশেষ দ্রষ্টব্য - উপরোক্ত কথাগুলো একটা বীজ কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম, মজার ব্যাপার হচ্ছে পরের দিন সশরীরে তাদের লোকজন স্থানীয় এলাকায় চলে এসেছিল দেখা করতে।