আতঙ্ক

in আমার বাংলা ব্লগ • 1 hour ago

49588.jpg
source

মানুষ মানুষকে পুড়িয়ে মারছে, কোপাচ্ছে, বসতবাড়ি ভাঙচুর করছে, লুটপাট চালাচ্ছে, অগ্নিসন্ত্রাসের মাধ্যমে অন্যের জীবন ও জীবিকার ওপর নির্মম আঘাত হানছে!
কী এক ভয়াবহ উন্মাদনায় মেতে উঠেছে মানুষ!

অথচ দিনশেষে মানুষ তো মানুষেরই হওয়ার কথা ছিল। বিপদে পাশে দাঁড়ানোর কথা ছিল, একে অপরের দুঃখ-কষ্ট বোঝার কথা ছিল।

মতের অমিল থাকতেই পারে, রাজনৈতিক কিংবা আদর্শিক বিরোধও থাকতে পারে, তাই বলে একজন মানুষ আরেকজন মানুষের জীবন, সম্পদ কিংবা বসতভিটের শত্রু হয়ে উঠবে কেন?

কোনো মতাদর্শ, কোনো রাজনৈতিক পরিচয়, কোনো ক্ষমতার লড়াই কি মানুষের জীবনের চেয়েও বড়?
আশ্চর্য লাগে, আমরা সভ্যতার কথা বলি, মানবতার কথা বলি, ন্যায়বিচারের কথা বলি, অথচ সুযোগ পেলেই মানুষের ওপরই নেমে আসি হিংস্রতার রূপ নিয়ে।

মনে হয়, মানুষ হওয়ার চেয়ে দলীয় পরিচয় ধারণ করাটাই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বাঙালি, তোমরা বড্ড সেলুকাস জাতি!

মানুষ হয়েও মানুষের সবচেয়ে বড় আতঙ্ক হয়ে উঠছ!