অভিমান নেই।

in আমার বাংলা ব্লগ • 12 days ago

46792.jpg
source

এই যে গত দুদিন না ঘুমিয়ে, চুলচেরা বিশ্লেষণ করে হাসপাতালের প্রত্যেকটি বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে সবার সামনে তুলে ধরলাম, কেন ধরলাম?

যাতে গোবিন্দগঞ্জের আপামর সাধারণ মানুষ পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা পায়, এ জন্যই। এটাই আমার স্বার্থ ছিল, এর বাইরে আর কোনো স্বার্থ নেই।

ভাই রে, এখনই যদি কোনো গুরুতর অসুস্থতায় ভোগো কিংবা কোনো দুর্ঘটনার শিকার হও, সর্বপ্রথম ওই হাসপাতালেই যেতে হবে। তারপর ভাগ্যে কী জুটবে, বুঝতে পেরেছ?

এখানে অনেকেই আছো, যাদের দল, মত কিংবা মতাদর্শ ভিন্ন হতে পারে। তাই বলে মানুষের জন্য কাজ করার মানসিকতা সবার জন্য উন্মুক্ত হওয়া উচিত নয় কি?

অনেকেই বিষয়টি যৌক্তিকভাবে ভাবে আবার অনেকেই সেভাবে ভাবেনা । এতে কোনো দুঃখ কিংবা অভিমান নেই।

তবে খুব করে চেয়েছিলাম, সমস্যাগুলোর কথা অন্তত উপরমহল পর্যন্ত পৌঁছাক। বিশেষ করে তাদের কাছে, যারা চাইলেই এই সমস্যাগুলোর দ্রুত সমাধান করতে পারেন। ঠিক তাদের কাছেই।

চিকিৎসা তো দয়া নয়, চিকিৎসা অধিকার।

আর আমরা নিজেরাই নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি।

বাহ্, দারুণ না! আসলেই দারুণ!

কৃতজ্ঞতা।